Broadcast India News.

Broadcast India News.

16th December, 2025

এনআরসি চালু নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অভিষেক

এনআরসি চালু নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অভিষেক

আজ একুশে জুলাই। এই একুশে জুলাই এর মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের উদ্দেশ্যে কি ঘোষণা করেন সেই দিকে তাকিয়ে থাকে সবাই। এবার সেই একুশে জুলাই এর দুদিন আগেই এনআরসি চালু নিয়ে করা মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

জানা গেছে , বাদল অধিবেশনের আগে বৈঠকে বিরোধী জোটের নেতাদের পাশাপাশি ওই বৈঠকে যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ৮টি মূল ইস্যু নিয়ে আক্রমণ করা হবে । কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনে করেন বিজেপি এবং নির্বাচন কমিশন মিলে গোপনে এনআরসি চালুর করার চেষ্টা করে যাচ্ছেন । অভিষেকের মতে মহারাষ্ট্রে লোকসভা ভোটের ৪ মাস পর বিজেপি হঠাৎ করে ৪০ লাখ নতুন ভোটার নাম তুলেছে। এখন বিহারের ক্ষেত্রে সেই একই কৌশল নেওয়া হচ্ছে।তবে বাংলা ক্ষেত্রে সেটি করতে না পারার জন্য নতুন কৌশল— SIR-এর নামে বৈধ ভোটারদের বাদ দিয়ে তালিকা ‘শুদ্ধিকরণ’ করার চেষ্টা চলছে। এই ভাবেই কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষদের অপদস্ত করার জন্য নানান ধরনের কৌশল নিয়ে চলেছে । কিন্তু তৃণমূল থাকতে সেটা কোনদিনই সম্ভব হবে না

উল্লেখ্য, যে আটটি মূল ইস্যুতে একসুরে আক্রমণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলি হল.....

  1. পহেলগাম হামলার পর ৪ জঙ্গির নিখোঁজ হওয়া নিয়ে প্রশ্ন ।
  2. ‘অপারেশন সিঁদুর’ এবং সিজফায়ার পরিস্থিতি।
  3. সিজফায়ার নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের লাগাতার মন্তব্য।
  4.  ভোটার তালিকা সংশোধন ও এসআইআর নিয়ে উদ্বেগ ।
  5. চিন ও পাকিস্তান-সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের বিদেশনীতি।
  6. ডিলিমিটেশন নিয়ে আশঙ্কা প্রকাশ।
  7. এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনা ।
  8. সংখ্যালঘু, তপশিলি জাতি ও উপজাতি, নারী ও শিশুদের বিরুদ্ধে হিংসার বাড়বাড়ন্ত।