Broadcast India News.

Broadcast India News.

19th February, 2026

ধর্ষণের পর মদ্যপ অবস্থায় ড্রাইভারকে মারার অভিযোগে গ্রেপ্তার হল ‘নোবেল’

ধর্ষণের পর মদ্যপ অবস্থায় ড্রাইভারকে মারার অভিযোগে গ্রেপ্তার হল ‘নোবেল’

'জি বাংলার সারেগামাপা ' দিয়ে নিজের পরিচয় বানিয়েছিলেন নোবেল। অনেক সম্ভাবনা নিয়ে সংগীতে যাত্রা শুরু হলেও, গানের বাইরে ব্যাক্তিগত জীবনে তিনি হামেশাই সমালোচনায় থেকেছেন । এবার মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর করায় নোবেলকে আটক করেছে বাংলাদেশের পুলিস।

সূত্রের খবর,১৯শে জুলাই রাতে একটি গাড়ি ভাড়া করে গন্তব্যস্থল হাবুলের পুকুরপাড় এলাকায় আসেন কণ্ঠশিল্পী নোবেল। সঙ্গে ছিলেন তার স্ত্রী সালসাবিল মাহমুদ । গন্তব্যস্থলে যাওয়ার পরও নোবেল গাড়ি থেকে নামতে না চেয়ে অকর্ত ভাষায় গালাগালি করতে থাকেন ওই গাড়ি চালককে । তারপরেই দুজন তর্কে জড়ালে নোবেল উত্তেজিত হয়ে ড্রাইভার আকবর হোসেনকে মারধর করেন। ঘটনায় জড়ো হয়ে যায় পথ চলতি সাধারণ মানুষ। খবর পেয়ে , ঘটনাস্থলে যায় মিরপুর থানা পুলিস। আটক করা হয় নোবেল ও ড্রাইভার দুজনকেই।

উল্লেখ্য এর আগে ২০ মে নারী নির্যাতনের মামলায় তাকে গ্রেফতার করেছিল পুলিশ।। তবে গত ২৪ জুন নারী নির্যাতনের মামলায় নোবেল জামিন পেলেও আদালতের নির্দেশে ১৯ জুন ধর্ষণ মামলার বাদী সেই যুবতী সঙ্গে নোবেলের কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বিয়ে সম্পন্ন হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার একটি ঘটনা সঙ্গে জড়াল ' সারেগামাপা ' খ্যাত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল।