Broadcast India News.

Broadcast India News.

9th March, 2026

ফের জল্পনা দিলীপের মন্তব্য এ ! একুশের মঞ্চে দেখা যাবে কি তাকে?

ফের জল্পনা দিলীপের মন্তব্য এ ! একুশের মঞ্চে দেখা যাবে কি তাকে?

গত ১৮ জুলাই দুর্গাপুরে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা। সেই সভাতে ছিলেন না দিলীপ ঘোষ। উড়ে গিয়েছিলেন দিল্লি। জানা গিয়েছিল দিল্লিতে দলের সঙ্গে তার কিছু আলোচনা আছে। । তাই জে পি নাড্ডার সঙ্গে দেখা করতে যাচ্ছেন দিলীপ ঘোষ । এবার দিল্লি থেকে ফিরে এসে নানা রকম প্রশ্ন উঠতে শুরু করল দিলীপের মন্তব্যে। শোনা যায়, দিলীপ ঘোষের সাম্প্রতিক মন্তব্যে নাকি ক্ষুব্ধ দল। বার বার বেফাঁস মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলছেন, সেটা কোনভাবেই বরদাস্ত করবে না দল বলে জানিয়েছে।

 

দিল্লিতে বৈঠক থেকে বেরিয়ে আসার পরে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন ,''খুব গল্প হয়েছে। প্রেসিডেন্ট যদি আমাকে গল্প করতে ডাকেন তাহলে কি করা যাবে? আমি গেলাম। গল্প করলাম। সংগঠনের বিষয়ে অনেক কথা হল। ২৬ এর ভোট, সংগঠন, প্রস্তুতি, সব নিয়ে কথা হল। উনি বললেন, রাজ্যে গিয়ে জোরদার কাজ করুন। "

 

উল্লেখ্য ,এর আগে দিলীপ ঘোষ বলেছিলেন, ১৮ই জুলাই মোদীর সভায় তিনি থাকলে দলের অস্বস্তি বাড়বে। মোদীর সভায় আসার জন্য রাজ্য সভাপতি হওয়ার পর প্রথমে শমীক ভট্টাচার্য তাকে বলেছিলেন ।তাই আমি প্রথমে যাবো বলে ঠিক করেছিলাম কিন্তু দলে অনেকে আছে যারা চায় না আমি সবাই যাই । আমি তাই ঠিক করলাম যাবো না। তারপর সভাপতি ডাকলেন। আমি দিল্লি চলে গেলাম।

এদিকে ২১ জুলাই শহীদ স্মরণ দিবস খড়গপুরে । দলের অনেক কর্মীরা আসবেন। বাংলায় প্রায় আড়াইশো কর্মী তৃণমূল হিংসার বলি। তাদের শ্রদ্ধা জানানো হবে ওই সভায় বলে জানিয়েছেন দিলীপ ঘোষ । ২১ তারিখ কি কোন চমক থাকবে? স্পষ্ট কথায় দিলীপের বক্তব্য, ২১ তারিখ তো চলে যায়নি এখনও দেখুন না কী হয়।