Broadcast India News.

Broadcast India News.

6th September, 2026

‘মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না’….মিঠুনকে খোঁচা ফিরহাদের

‘মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না’….মিঠুনকে খোঁচা ফিরহাদের

ভোট আসছে। ভোটের আগে নরমে-গরমে আক্রমণে নেমে পড়েছে সব দলের নেতারাই। মূল লক্ষ্য তার নিজের দলকে জেতানো। তেমনি আরামবাগে কর্মীসভার শেষে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মিঠুন চক্রবর্তী বললেন, “আমি কর্মীদের বলেছি মার খেয়ে আসবেন না। মার দিতে এলে পাল্টা মার দিয়ে আসবেন।” এরপরেই মিঠুনের মন্তব্য নিয়ে শুরু হয় নানান রাজনৈতিক তরজা।

এরপরেই মিঠুন চক্রবর্তীকে খোঁচা দিয়ে ফিরহাদ হাকিম বলেন, “বাংলায় মারামারির রাজনীতি ছিল না। বিজেপি গুজরাট থেকে নিয়ে এসেছে। আমি যেমন শ্রী চৈতন্যের ভক্ত। ওই কথায় রয়েছে না, মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না… মারামারি আমার কোনওদিনই পছন্দ নয়।”

উল্লেখ্য , গত ১৮ জুলাই দুর্গাপুরে হওয়া মোদীর সভা থেকে পুলিশের উদ্দেশ্যে কড়া হুংকার দিয়ে মিঠুন চক্রবর্তী বলেছিলেন ,''আমি ময়দানে নামতে চলেছি। আমরা মারধর করিনা মানে এটা নয় যে আমরা সেটা পারিনা।বিজেপি হেরে যাওয়ার দল নয়। পুলিশকে বলছি, নিরপেক্ষ থাকুন।না হলে ফল ভালো হবে না ।"

বিজেপি কর্মীদের উজ্জীবিত করতে তাদের উদ্দেশ্যে মিঠুন বলেছিলেন , “আপনাদের সঙ্গে আমিও আছি। বুক চিতিয়ে লড়ব। এবার মুখোমুখি লড়াই হবে। সাহস থাকলে সামনে থেকে আক্রমণ করুন” ।