Broadcast India News.

Broadcast India News.

16th December, 2025

শহিদ দিবসের মঞ্চতেই থাকছেন দিলীপ! আরো একবার নিজেকে বুঝিয়ে দিলেন দাবাং নেতা ?

শহিদ দিবসের মঞ্চতেই থাকছেন দিলীপ! আরো একবার নিজেকে বুঝিয়ে দিলেন দাবাং নেতা ?

একুশে জুলাই তিনি কী চমক দেবেন, তা নিয়ে সরগরম ছিল রাজ্য - রাজনীতি। সেই নিয়ে নানারকম রহস্য করে চলেছিলেন দিলীপ ঘোষ নিজেও । ১৮ জুলাই দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভায় তিনি না যাওয়া নিয়ে শুরু হয়েছিল নানান জল্পনা। এবার সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে একুশে জুলাই শহীদ মঞ্চে তিনি থাকছেন বলে স্পষ্ট জানিয়ে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এ দিন তিনি শহিদ দিবসের অনুষ্ঠানে থাকবেন বলে সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েন ।তবে ধর্মতলায় নয়, খড়্গপুরে বিজেপি-র শহিদ স্মরণ অনুষ্ঠানে হাজির ছিলেন দিলীপ । তাই আজ একুশে জুলাই সকাল সকাল দিলীপ ঘোষকে দেখা গেল খড়্গপুরে নিজের খাসতালুকে দাঁড়িয়েই তৃণমূলকে কড়া আক্রমণ করতে ।দিলীপ বলেন, ‘'মমতা বন্দ্যোপাধ্যায় বার্ষিক উৎসব করেন! শহিদ দিবস নয়, এখন একুশে জুলাই ডিম ভাত দিবস। এটাই হবে তৃণমূলের শেষ শহীদ দিবস। এরপর তৃণমূল নিজেই শহিদ হয়ে যাবে।"

বিজেপি নেতা আরও বলেন, ‘'ওই মঞ্চের থেকে আর তৃণমূলের শহিদ দিবস হবে না। কংগ্রেস শহিদ দিবস লুট করেছে তৃণমূল। শহীদ দিবস আসলে রাজনৈতিক স্ট্যান্ট।"

বিজেপি-র যে নেতা কর্মীরা গত কয়েক বছরে এ রাজ্যে খুন হয়েছেন, তাঁদের স্মরণেই এই শহিদ দিবস পালন করে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ২৬ এর বিধানসভা ভোটের আগে হামেশার দাবাং নেতা বুঝিয়ে দিলেন তিনি বিজেপিতেই আছেন।