Broadcast India News.

Broadcast India News.

16th December, 2025

সিসিটিভি থাকতেও ১৪ লাখ টাকা লুট ATM থেকে।দুষ্কৃতীদের ধরতে পারল না পুলিশ

সিসিটিভি থাকতেও  ১৪ লাখ টাকা লুট ATM থেকে।দুষ্কৃতীদের ধরতে পারল না পুলিশ

এ যেন সিনেমা চলছে। চোখের সামনে থেকে ১৪ লাখ টাকার লুট করে পালিয়ে গেল দুষ্কৃতীরা আর পুলিশ তাদের ধরতে পারল না। গাড়িতে চেপে এসে এটিএম-এ ঢুকে সিসিটিভি ক্যামেরায় কালো রংস্প্রে করে এটিএম ভেঙে প্রায় ১৪ লাখ টাকা নিয়ে চলে গেল দুষ্কৃতীরা । পুলিস তাদের গাড়ি দেখতে পেয়ে তাড়া করেও ধরতে পারলো না। কারণ পুলিশের পুরনো গাড়ি ছুটে উঠতে পারেনি দুষ্কৃতীদের গাড়ির সঙ্গে।

সূত্রের খবর ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায় বুধবার ভোর তিনটে নাগাদ।উল্লেখ্য অপারেশন চালিয়ে চলে যাওয়ার সময় দুষ্কৃতীদের গাড়ি নজরে পড়ে পুলিশের । সঙ্গে সঙ্গে পুলিশের গাড়ি দুষ্কৃতীদের টাটা সুমোটিকে তাড়া করলেও কোনও নাগাল পায়নি। তারপরে ঘটনাটি জানিয়ে দেওয়া হয় আশেপাশের থানাগুলিকে। সূত্রে খবর, পুলিশের তরফ থেকে জানা গেছে যে এটিএমের পাশে একটি ফাঁকা জায়গায় টাটা সুমো দাঁড় করিয়ে রাখে দুষ্কৃতীরা । পুরো অপারেশনটি যাতে সিসিটিভির মধ্যে না আসে এবং পুলিশ যাতে কিছু বুঝলে না পারে সেই কারণে সিসিটিভিতে কালো রংয়ের স্প্রে করে দিয়েছিল দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানাকে সতর্ক করার পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার দার্জিলিং ও উত্তর দিনাজপুর জেলার থানা গুলিকেও সতর্ক করে দিয়েছে । তবে এখনো এই লুটের পেছনে যে সব দুষ্কৃতীরা ছিল তাদের সম্পর্কে কিছু জানা যায়নি।