Broadcast India News.

Broadcast India News.

22nd May, 2026

বন্ধ হতে চলেছে ৫০০ টাকার নোট!

বন্ধ হতে চলেছে ৫০০ টাকার নোট!

বন্ধ হতে চলেছে ৫০০ টাকার নোট । যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে নানান চিন্তা । মানুষের সেই চিন্তাকে কমাতে সামনে এলো নতুন তথ্য ।

সূত্রে খবর, হঠাৎই হোয়াটসঅ্যাপ মেসেজে দাবি করা হয়েছিল যে RBI ব্যাঙ্কগুলিকে ৩০শে সেপ্টেম্বরের মধ্যে এটিএম থেকে ৫০০ টাকার নোট দেওয়া বন্ধ করার নির্দেশ দিয়েছে।

শুধু তাই নয় ওই মেসেজে এও বলা হয়েছিল যে , ২৬ সালের ৩১শে মার্চের মধ্যে ৯০ শতাংশ এটিএম থেকে ৫০০ টাকার নোট দেওয়া বন্ধ হয়ে যাবে ।

সূত্রের তরফ থেকে পাওয়া কবরে জানা গেছে যে RBI এমন কোনো নির্দেশ জারি করেনি ।এই দাবি অসত্য এবং জনসাধারণকে এই ধরনের মিথ্যা তথ্য বিশ্বাস না করার পরামর্শ দিয়েছে। এবং সতর্ক করে বলা হয়েছে এই ধরনের ভুল তথ্যের ফাঁদে পা না দেওয়ার । কোনো খবর বিশ্বাস বা শেয়ার করার আগে সবসময় অফিশিয়াল সূত্র থেকে যাচাই করে নেওয়ার পরামর্শ দেয়া হয়েছে ।

উল্লেখ্য গত মাসেও একই ধরনের দাবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তখনো RBI-এর তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছিল যে এমন কোনো নির্দেশিকা জারি করা হয়নি RBI এর তরফ থেকে । ৫০০ টাকার নোট ব্যাংক ও এটিএম থেকে আগের মতোই পাওয়া যাবে।

এবারও একই তথ্য দিল RBI ।