Broadcast India News.

Broadcast India News.

8th May, 2026

২০০৬ সালের মুম্বই লোকাল বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস ১২…

২০০৬ সালের মুম্বই লোকাল বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস ১২…

২০০৬ সালে মুম্বই ট্রেন বিস্ফোরণ এর কথা আমাদের সকলের মনে আছে । পরপর বিস্ফোরণে কেঁপে উঠেছিল অনেক জায়গা ।তারপর কেটে গেছে প্রায় ১৯ টা বছর ।এবার সেই মুম্বাই ট্রেন বিস্ফোরণের মামলায় ১২ জন অভিযুক্তকে বেকসুর খালাস দিল বম্বে হাইকোর্ট ।

আদালত সোমবার রায়ে বলেছে, অভিযুক্তদের বিরুদ্ধে সরকারপক্ষ কোন সঠিক প্রমাণ হাজির করতে পারেনি । ১২ জনের বিরুদ্ধে কোনও অপরাধই প্রমাণ করতে পারেনি তদন্তকারীরা। যার ফলে তাদের বেকসুর খালাস করা হচ্ছে । উল্লেখ্য, ২০০৬ সালের ১১ জুলাই মুম্বইয়ের ট্রেন লাইনের সাতটি শাখায় লাগাতার বিস্ফোরণ এর ঘটনা ঘটতে থাকে । সন্ধে ৬টা ২৪ থেকে ৬টা ৩৫ মিনিট প্রায় ১১ মিনিটের ব্যবধানে একের পর এক বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ১৮৯ জনের এবং জখম হয়েছিলেন ৮২৭ জন যাত্রী।

২০০৬ সালের ভয়াবহ ঘটনার ৯ বছর পর ২০১৫ সালে ট্রায়াল কোর্টে ১২ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়। পাঁচজনকে মৃত্যুদণ্ড এবং বাকিদের যাবজ্জীবনের সাজা শোনানো হয়। সেই রায়ের বিরোধিতা করে বম্বে হাই কোর্টের দ্বারস্থ হয় ওই ১২ জন অভিযুক্ত। ওই ১২ জনের বিরুদ্ধে সঠিক প্রমাণ জোগাড় না করার জন্য বিচারপতি অনিল কিলোর এবং বিচারপতি শ্যাম চন্দোকের বেঞ্চ জানিয়ে দেয়, মুম্বই বিস্ফোরণের প্রত্যেক অভিযুক্তকে বেকসুর খালাস ঘোষণা করা হল।এই অভিযুক্তরাই যে বিস্ফোরণ ঘটিয়েছে, সেটা বিশ্বাস করা খুবই কঠিন।আদালতের মতে, কী ধরনের বোমা ব্যবহার করা হয়েছিল সেটাও জানা যায়নি। প্রমাণের অভাবে গত সোমবার জেল থেকে মুক্তি পেলেন ওই ১২জন অভিযুক্ত । এরপরেই আদালতের এই রায় কোনভাবেই মেনে নিতে না পেরে তীব্র নিন্দা করেছেন শিব সেনা সাংসদ মিলিন্দ দেওরা।