Broadcast India News.

Broadcast India News.

16th December, 2025

শুরু ২১শে জুলাই এর সভা মঞ্চের প্রস্তুতি ।

শুরু ২১শে জুলাই এর সভা মঞ্চের প্রস্তুতি ।

হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। এইবারে ২১শে জুলাই এর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কি ঘোষণা করেন তার অপেক্ষায় আছে হাজার হাজার মানুষ । তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে ও তত্ত্বাবধানে আজ খুঁটিপুজোর মধ্য দিয়ে শুরু হয় একুশের মঞ্চবাঁধার কাজ। এবার সাধারণ মানুষের সুবিধার্থে তারা যাতে মুখ্যমন্ত্রীকে ভালোভাবে দেখতে পায় তাই সেন্ট্রাল অ্যাভিনিউর দিকে মঞ্চের পরিধি কিছুটা বাড়ানো হচ্ছে। এখনও পর্যন্ত মঞ্চের মাপ যা ঠিক করা হয়েছে তা হল মূল মঞ্চ, যেখানে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ দলের শীর্ষস্তরের নেতা, নেত্রী, বিধায়ক, মন্ত্রী, সাংসদ, আমন্ত্রিত বিশিষ্টরা যেখানে বসবেন সেই মঞ্চের মাপ ৫২/২৪ ফুট। দ্বিতীয় মঞ্চটি ৪৮ ফুট/২৪ ফুট। তৃতীয় মঞ্চটির আয়তন ৪০ ফুট/২৪ ফুট। উচ্চতা ৩টি মঞ্চ এর ১০, ১১ ও ১২ ফুট। উল্লেখ্য,২১ জুলাই রাজ্য রাজনীতিতে একটি বিশেষ দিন ।

তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই দিনটিকে বিশেষভাবে পালন করা হয় ।আজ থেকে ৩২ বছর আগে ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ যুব কংগ্রেস ভোটার কার্ডকে ভোটিঙের জন্য একমাত্র পরিচয়পত্রের দাবিতে কলকাতার ধর্মতলায় এক সমাবেশের আয়োজন করেছিল । সেই সমাবেশ এ পুলিশের গুলিতে ১৩ জন ব্যক্তির মৃত্যু হয়েছিল। যারা মারা গিয়েছিলেন তারা হলেন , শ্রীকান্ত শর্মা, দিলীপ দাস, মুরারী চক্রবর্তী, রতন মণ্ডল, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিশ্বনাথ রায়, অসীম দাস, কেশব বৈরাগী, রঞ্জিত দাস, প্রদীপ রায়, বন্দনা দাস, ইনু মিঞা এবং আবদুল খালেক।

২১ জুলাই এর জমায়েতের পুরোভাগে ছিলেন মমতা নিজে।মিছিলে ছিলেন সৌগত রায়, শোভনদেব চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, মদন মিত্ররা।ওই কর্মসূচিতে শামিল হয়েছিলেন প্রায় কয়েক হাজার কংগ্রেস সমর্থকরা । তবে এখন আর কোন অশান্তি নয় প্রতি বছরই একুশে জুলাইয়ের সভাটি সুষ্ঠুভাবে করার জন্য প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা নেয়া হয়।।