Broadcast India News.

Broadcast India News.

29th April, 2026

বিজেপি শাসিত ওড়িশায় ফের লাগাতার গণধর্ষণ নাবালিকাকে

বিজেপি শাসিত ওড়িশায় ফের লাগাতার গণধর্ষণ নাবালিকাকে

বিজেপি-শাসিত ওড়িশায় ফের সামনে এলো নারী নির্যাতনের ভয়াবহ অভিযোগের ঘটনা । ১৫ বছর বয়সি এক কিশোরীকে গণধর্ষণের পর অন্তঃসত্ত্বা হয়ে পড়াতেই তাকে জীবন্ত পুঁতে দেওয়ার চেষ্টা হয় বলে জানা গিয়েছে। সূত্রের খবর এই ঘটনার পরেই ভাগ্যধর দাস এবং পঞ্চানন দাস নামের দুই ভাইকে পুলিশ গ্রেপ্তার করলেও টুলু নামের তৃতীয় অভিযুক্ত পলাতক ।তাকে ধরতে ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে শুরু হয়েছে তল্লাশি অভিযান ।


ঘটনাটি ঘটেছে ওড়িশার জগৎসিংহপুর জেলার বানস্বরা গ্রামে । সূত্রে খবর ,দীর্ঘ সময় ধরে অভিযুক্তরা ওই কিশোরীকে ধর্ষণ করায় ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে অপরাধ ঢাকতে জীবন্ত অবস্থায় মেয়েটিকে মাটিতে পুঁতে দেওয়ার ষড়যন্ত্র করা হয়। তবে মেয়েটি কোনভাবে সেখান থেকে পালিয়ে এসে বাবাকে সব জানাতে পরিবারের লোকজন থানায় গিয়ে সমস্ত ঘটনা জানিয়ে অভিযোগ জানায়। জেলা সদর হাসপাতালে ইতিমধ্যেই ডাক্তারি পরীক্ষা হয়েছে মেয়েটির। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য গত এক মাসে ধরে ওড়িশায় ১২টি ধর্ষণের ঘটনা সামনে এসেছে। জুন মাসে মাত্র ১০ দিনে পাঁচটি ধর্ষণ এবং গণধর্ষণের ঘটনা সামনে আসে। চলতি মাসের শুরুতেই বালেশ্বরের ফকির মোহন কলেজে ২০ বছরের এক তরুণী নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে । অধ্যাপকের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ করা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ছিল ওই কলেজ পড়ুয়া তরুণীর ।