Broadcast India News.

Broadcast India News.

18th April, 2026

জুলাই এর অপারেশন নিয়ে বিস্তারিত বললেন অমিত শাহ।

জুলাই এর অপারেশন নিয়ে বিস্তারিত বললেন অমিত শাহ।

পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত মূল তিন জঙ্গিকে গতকালই নিকেশ করেছে ভারতের সেনা, সিআরপিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশ। অপারেশনের নাম দেয়া হয়েছিল 'মহাদেব'। এবার সেই অপারেশনের সম্বন্ধেই বিস্তারিত বলার পাশাপাশি নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে বিরোধীদেরও আক্রমণ করতে ছাড়লেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।


সংসদে অমিত শাহ বলেন , “পহেলগাঁও হামলার রাত থেকেই আমরা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছিলাম, এই জঙ্গিদের দেশ থেকে বেরোতে দেওয়া যাবে না। ২২ মে আইবির কাছে দাচিগ্রামে এই জঙ্গিদের খোঁজ মেলে। তারপর থেকে টানা সার্ভিলেন্স চলছিল। এরপর ২২ জুলাই তথ‍্য নিশ্চিত হয়, জঙ্গিরা সেখানেই আছে। তারপর চার প‍্যারা অপারেশন লিড করে। এবং কাল অবশেষে এই তিন জঙ্গি— সুলেইমান, আফগান, জিবরানকে নিকেশ করে”।

তিনি আরো বলেন, “আমাদের এনআইএ ওদের সহযোগীদের আটক করে রেখেছিল। কাল সেই সহযোগীদের দিয়ে নিশ্চিত করা হয় এই জঙ্গিদের”।

পেহেলগাঁও হামলার জঙ্গিরা যে পাকিস্তান আশ্রিত জঙ্গি সেই প্রসঙ্গে শাহ বলেন, “এই তিন জঙ্গির মধ‍্যে দুজনের পাকিস্তানের ভোটার লিস্টে নাম রয়েছে। ভোটার লিস্টের নম্বর রয়েছে আমাদের কাছে। ওদের কাছে চকোলেট মিলেছে, সেই চকোলেট পাকিস্তানে তৈরি”।