Broadcast India News.

Broadcast India News.

30th May, 2026

অপারেশন সিঁদুরে বাবা- মা হারানো ২২ জন শিশুর দায়িত্ব নিলেন রাহুল।

অপারেশন সিঁদুরে বাবা- মা হারানো ২২ জন শিশুর দায়িত্ব নিলেন রাহুল।

পেহেলগাও জঙ্গি হামলায় মারা গেছিলেন ২৬ জন নিরীহ মানুষ । জঙ্গিদের সেই হামলার প্রতিবাদে পাকিস্তানে ঢুকে ভারতীয় সেনার তরফ থেকে চালানো হয়েছিল অপারেশন সিঁদুর ।সেই অপারেশনে যে ২২ জন শিশু তার বাবা মাকে হারিয়েছে এবার তাদের প্রতিপালনের দায়িত্ব নিলেন রাহুল। এই ২২ শিশুর লেখাপড়ার পাশাপাশি যাবতীয় খরচ বহন করবেন বলে জানিয়েছেন কংগ্রেস সাংসদ।

সূত্রের খবর , ‘অপারেশন সিঁদুর’ পরে পুঞ্চে গিয়েছিলেন রাহুল গান্ধি । সেখানে তিনি জানিয়েছিলেন, ভারত-পাক সংঘর্ষের ফলে যতগুলি শিশু তাদের বাবা মাকে হারিয়েছে তাদের পাশে তিনি দাঁড়াবেন। অসহায় ২২ জন সেই শিশুদের চিহ্নিত করে আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব নিলেন কংগ্রেস সাংসদ।নিজের তহবিল থেকে তাদের সব রকম সাহায্য করবেন রাহুল গান্ধি।

সূত্রের খবর , জম্মু ও কাশ্মীরের কংগ্রেস সভাপতি তারিক হামিদ বলেন, ''পহেলগাঁও হামলার পর ভারত-পাক সংঘর্ষের সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল জম্মু ও কাশ্মীরে। এই সংঘর্ষের কবলে পড়ে বহু সন্তান তার মা-বাবাকে হারিয়েছে। এমনও অনেক পরিবার রয়েছে যাঁদের বাড়ির একমাত্র রোজগেরে সদস্যের মৃত্যু হয়েছে। তেমনই সব পরিবারের ২২ জন বাচ্চার যাবতীয় দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন রাহুল গান্ধি। এই ২২ জন শিশুর পড়াশোনার জন্য প্রথম কিস্তির অর্থ বুধবারই দেওয়া হবে। যতদিন না তারা স্নাতক হচ্ছে ততদিন এই আর্থিক সাহায্য জারি থাকবে।"