কে হবে ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি? নির্বাচন ৯ই আগস্ট !
- By Broadcast India
- 1st August, 2025 05:56 PM
২০২২ সালের অগস্টে দেশের উপরাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নিয়েছিলেন জগদীপ ধনখড়। তার আগে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব পালন করেছিলেন তিনি । গত মাসের ২১ জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে ইস্তফা দিয়েছেন উপরাষ্ট্রপতির পদ থেকে ।তারপরেই পরবর্তী উপরাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে সামনে এসেছিল শশী থারুর, জেপি নাড্ডা, রাজনাথ সিংহ সহ প্রমুখ রাজনৈতিক ব্যক্তিত্বের নাম ।

সূত্রের খবর, তাঁর পদত্যাগের ১২ দিনের মাথায় উপরাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা করলেন , প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার । জানানো হয়েছে উপরাষ্ট্রপতি পদের নির্বাচনের মনোনয়ন শুরু হবে ৯ অগাস্ট থেকে চলবে ২১ অগাস্ট পর্যন্ত। ভোটগ্রহণের তারিখ ৯ সেপ্টেম্বর ।সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে ।
উল্লেখ্য ,২১ জুলাই রাতেই উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জগদীপ ধনখড়। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি।
