Broadcast India News.

Broadcast India News.

22nd May, 2026

রিলায়্যান্স গ্রুপের চেয়ারম্যান অনিল অম্বানীর বিরুদ্ধে লুক-আউট সার্কুলার জারি

রিলায়্যান্স গ্রুপের চেয়ারম্যান অনিল অম্বানীর বিরুদ্ধে লুক-আউট সার্কুলার জারি

রিলায়্যান্স গ্রুপের চেয়ারম্যান অনিল অম্বানীর বিরুদ্ধে ৩০০০ কোটি টাকার দেনার মামলায় লুক-আউট সার্কুলার জারি করলো ইডি।

সূত্রের খবর গত মঙ্গলবার ইডির অফিসে হাজিরা দেওয়ার কথা ছিল অনিলের। তার পরেই এই পদক্ষেপ। এই মামলা চলাকালীন তিনি যাতে দেশ ছেড়ে বেরোতে না পারে তার জন্য এই লুক-আউট সার্কুলার জারি করা হয়েছে । দেশের আন্তর্জাতিক বিমানবন্দর ও নৌবন্দরের পথ ব্যবহার করে কেউ যাতে পালিয়ে যেতে না পারে সেই জন্য সেখানকার আধিকারিক এবং কর্মীদের সাবধান করে ওই সার্কুলার দেয়া থাকে ।

উল্লেখ্য ২০০৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অনিলের সংস্থা রিলায়্যান্স গ্রুপ ইয়েস ব্যাঙ্ক থেকে বড় অঙ্কের ঋণ নেওয়ার সময় ব্যাংকের অনেক নিয়ম মানেনি বলে অভিযোগ উঠেছে। ওই মামলার তদন্ত করতে নেবে ইডি জানতে পারে যে ঋণ মঞ্জুর হওয়ার আগে সংশ্লিষ্ট ব্যাঙ্কের কয়েক জন কে বড় অঙ্কের টাকা দেয়া হয়েছিল । যা নিয়ে তদন্তকারীরা অনিলকে জিজ্ঞাসাবাদ করতে চান বলে সূত্রের তরফ থেকে জানা গেছে ।

প্রসঙ্গত এর আগেও অনিলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল রিলায়্যান্স হোম ফিনান্সের ঋণের ক্ষেত্রেও অনিয়ম করার জন্য ।