আজ থেকে শুরু ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের কাজ। কোমর বেঁধে নামছে রাজ্য সরকার
- By Broadcast India
- 2nd August, 2025 05:35 PM
আজ থেকে শুরু হচ্ছে রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ । বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্প সফল করতে কোমর বেঁধে মাঠে নেমেছে পড়েছে রাজ্য সরকার । কিছু দিন আগেই এই প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
'আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচির অধীনে যে ১৫টি কাজকে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে সেগুলি হল ,রাস্তা মেরামতির কাজ , নিকাশি ব্যবস্থা, জল সরবরাহ, এলাকায় এলাকায় রাস্তার আলো, বুথে বুথে শৌচাগার, আইসিডিএস কেন্দ্র গুলির পরিকাঠামোর মান উন্নয়ন, প্রাথমিক স্কুলগুলির পরিকাঠামো সংক্রান্ত সমস্যার সমাধান, পুকুর ও জলাশয় গুলির সৌন্দর্যায়ন ও ঘাট গুলির সংস্কার, বাজারগুলির পরিকাঠামোর উন্নয়ন সহ একাধিক কাজ।
ইতিমধ্যেই এই প্রকল্পের কাজের জন্য বুথ ভিত্তিক ১০ লক্ষ টাকা করে বরাদ্দ করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ৮ হাজার কোটি টাকারও বেশি টাকা এই প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে।
