Broadcast India News.

Broadcast India News.

12th June, 2026

মধ্যরাতে কেঁপে উঠলো মুসলিম দেশ আফগানিস্তান

মধ্যরাতে কেঁপে উঠলো মুসলিম দেশ আফগানিস্তান

রাশিয়ার পর, আরেকটি দেশ ভূমিকম্পে কেঁপে উঠল। মধ্যরাতে, যখন গভীর ঘুমে মগ্ন ছিল সমস্ত মানুষ , তখনই কম্পন অনুভূত হয় । ভূমিকম্পের খবর ছড়িয়ে পড়তেই মানুষ আতঙ্কিত হয়ে পড়ে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে । ভারতীয় সময় অনুযায়ী ভোর ২:৩৩ মিনিটে আফগানিস্তানে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫.৫ বলে জানা গেছে সূত্রের তরফ থেকে ।

কয়েকদিন আগে রাশিয়ায় ৮.৮ মাত্রার ভূমিকম্প হয়েছিল। এর ফলে রাশিয়া সহ অনেক দেশে সুনামির সতর্কতা জারি করা হয়েছিল।তারপর আফগানিস্তানে এই ভূমিকম্প। ইতিমধ্যে আফগানিস্তানে চারটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভূতত্ত্ববিদরা।

সূত্রের খবর আফগানিস্তান প্রাকৃতিক দুর্যোগের দিক থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশ হওয়ার ফলে বন্যা, ভূমিধস এবং ভূমিকম্প এখানে হামেশাই পরিস্থিতি সংকট জনক করে তোলে ।

বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ করার পাশাপাশি ক্ষয়ক্ষতি পরিমান খতিয়ে দেখা হচ্ছে স্থানীয় প্রশাসনের তরফ থেকে ।