জিমে গিয়ে হার্ট অ্যাটাক বাংলার তরুণ ক্রিকেটারের ।
- By Broadcast India
- 2nd August, 2025 05:43 PM
অল্প বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বেড়েই চলছে। মাত্র ২২ বছর বয়সেই মৃত্যু কোলে ঢলে পড়ল বাংলার ক্রিকেটার প্রিয়জিৎ ঘোষ। জিম করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
সূত্রের খবর,বীরভূমের বোলপুরের বাসিন্দা প্রিয়জিৎ ঘোষ শুক্রবার সকালে জিমে গিয়েছিলেন।হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন প্রিয়জিৎ। তারপরেই তার মৃত্যু হয় ।
২০১৮-১৯ মরশুমে সিএবি আয়োজিত আন্তঃজেলা অনূর্ধ্ব ১৬ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়ে টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহ করেছিলেন প্রিয়জিৎ।কিন্তু মাত্র ২২ বছর বয়সে থেমে গেল তার জীবন।
তরুণ ক্রিকেটারের এমন মৃত্যুতে সবাই হতবাক । শুরু হয়েছে চর্চা। এরপরেই প্রশ্ন উঠেছে, শরীরচর্চাই কি তাহলে কাল হয়ে দাঁড়াচ্ছে । কারণ জিম করতে করতে এভাবে মৃত্যুর ঘটনা এই প্রথম নয়, এর আগেও জিমে গিয়ে মৃত্যুর শিকার হয়েছেন অনেকে ।
