ভারতে ছিল পহেলগাঁও হামলার জঙ্গিরা! তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
- By Broadcast India
- 4th August, 2025 09:34 PM
পেহেলগাওয়ে জঙ্গিদের অমানবিক হামলায় প্রাণ গেছে ২৬ জন নিরীহ মানুষের ।তারপরেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জঙ্গিদের নিকেশ করতে চালানো হয় অপারেশন ' সিঁদুর',' মহাদেব','শিবশক্তি' ।এবার সেই পেহেলগাঁও হামলার জঙ্গিদের সম্পর্কে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ।
গত ২৮ জুলাই জম্মু ও কাশ্মীরের দাচিগামে ‘অপারেশন মহাদেব’-এর সময়ে যে তিন জঙ্গি নিহত হয়েছিল তারা পহেলগাঁও হামলায় জড়িত ছিল বলে জানা গেছে সুত্রের তরফ থেকে । অভিযানের পরে ওই ঘটনাস্থলে পুলিশ এবং সেনা মিলে তল্লাশি চালিয়ে যে তথ্য পেয়েছে, তা থেকে প্রমাণিত ওই তিন জন পাকিস্তানের নাগরিক। এবং ওই তিনজনই লসকর-ই-তইবার সদস্য ছিল । ওই তিন জনের কাছ থেকে পাকিস্তানের ভোটার কার্ড , করাচিতে তৈরি চকোলেট এবং একটি মেমারি কার্ড মিলেছে, যাতে তাদের আঙুলের বায়োমেট্রিক ছাপ রয়েছে।
নিহত ওই তিন জঙ্গি সুলেমান শাহ ওরফে ফয়জ়ল জাট, আবু হামজ়া ওরফে আফগান এবং ইয়াসির ওরফে জিবরান। সুলেমান লশকরের এক জন এ প্লাস কমান্ডার ছিল। সুলেমানই পহেলগাঁও হামলার মূলচক্রী। হামলার অন্যতম প্রধান বন্দুকবাজ ওই ছিল। হামজ়া এবং ইয়াসির এ-গ্রেড লশকর কমান্ডার ছিল। পহেলগাঁওয়ের হামলায় হামজ়া দ্বিতীয় এবং ইয়াসির তৃতীয় বন্দুকবাজ ছিল সূত্রের তরফ থেকে পাওয়া খবরে জানা গেছে।
সূত্রের খবর তদন্তে এও জানা গেছে যে জঙ্গিরা ২০২২ সালের মে মাসে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল। এই তদন্তের ফলে এটি স্পষ্ট যে পহেলগাঁওয়ের হামলার পিছনে পাকিস্তান আশ্রিত জঙ্গিদের হাত ছিল ।
