Broadcast India News.

Broadcast India News.

3rd May, 2026

বড় বিপদ থেকে রক্ষা তিস্তা তোর্সা এক্সপ্রেস

বড় বিপদ থেকে রক্ষা তিস্তা তোর্সা এক্সপ্রেস

ভারতীয় রেলে পর পর ঘটে চলেছে দুর্ঘটনা ।যা নিয়ে বেশ চিন্তিত রেল কর্তৃপক্ষ। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নানা ব্যবস্থা নেওয়া হলেও, তা সত্ত্বেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না দুর্ঘটনা।

সোমবার ফের অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল তিস্তা তোর্সা এক্সপ্রেস ট্রেন। বড় বিপদ থেকে ট্রেনের যাত্রীদের রক্ষা করল রেল রক্ষী বাহিনী।

সূত্রের খবর প্রতিদিনের মতোই নিজের গন্তব্যস্থলের দিকে ছুটে চলেছিল তিস্তা তোর্সা এক্সপ্রেস। তিস্তার উপর রেল সেতুতে ট্রেনটি পৌঁছতেই আচমকা চেন টেনে ট্রেন থামিয়ে দেয় কয়েকজন যাত্রী। ওখানেই ট্রেন থেকে নামার চেষ্টা চালাচ্ছিল তাঁরা। তবে এই ঘটনা প্রথম নয় । গত সপ্তাতেও রবিবার ট্রেনের চেন টেনে ট্রেন থামিয়ানোর চেষ্টা করেছিল কিছু যাত্রী। এখন শ্রাবণ মাস চলছে তাই বিখ্যাত জল্পেশ মন্দিরে যাবার জন্য ভরা তিস্তা নদীর উপর রেল সেতুতে চেন টেনে ট্রেন দাঁড় করিয়ে নামার চেষ্টা করছিলেন পুণ্যার্থীদের একাংশ।

এবার নিউ আলিপুরদুয়ার থেকে শিয়ালদহ-গামী তিস্তা-তোর্সা এক্সপ্রেস ট্রেন দাঁড় করানোর চেষ্টা করলে সেই চেষ্টা ভেস্তে দেয় আরপিএফ।

এই ঘটনায় আরপিএফ- আটক করেছে আট পুণ্যার্থীকে । এদের মধ্যে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে । সোমবার তিনজনকেই জলপাইগুড়ি আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পূর্ণার্থীদের বারবার এই আচরণে চিন্তায় পড়েছে রেল কর্তৃপক্ষ । পুণ্যার্থীদের কথা ভেবে শ্রাবণ মাসের প্রতি রবি ও সোমবার তিস্তা রেল সেতুর আগে পুণ্যার্থীদের জন্য যাতে দোমোহনিতে এক মিনিট ট্রেন দাঁড় করানো যায় , সেই বিষয়ে আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে সূত্রের তরফ থেকে