Broadcast India News.

Broadcast India News.

17th April, 2026

শুভেন্দুর কনভয়ে হামলা ! ভাঙল গাড়ির কাঁচ । উঠলো চোর-চোর স্লোগান।

শুভেন্দুর কনভয়ে হামলা ! ভাঙল গাড়ির কাঁচ । উঠলো চোর-চোর স্লোগান।

বিধানসভা ভোট নিয়ে তৃণমূল ও বিজেপি উভয় দল প্রচার শুরু করে দিয়েছি ইতিমধ্যেই ।আজ এখানে তো কাল সেখানে প্রচার কাজে ব্যস্ত উভয় দলই ।এবার কোচবিহারে প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বিরোধী দলনেতা ।

সূত্রের খবর ,বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় লক্ষ‍্য করে চোরচোর স্লোগান ওঠে কোচবিহারে। শুধু চোর স্লোগান নয় অভিযোগ বিরোধী দলনেতার গাড়ি লক্ষ‍্য করে ছোঁড়া হয় ইট। যার ফলে ভেঙে যায় গাড়ির কাঁচ।দেখানো হয় কালো পতাকা। এই ঘটনার পরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতোর।

অভিযোগ বিরোধী দলনেতার কনভয় যাওয়ার পর সেই রাস্তা তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকেরা জলপাইগুড়ি পাহাড়পুর জাতীয় সড়ক গোবর ও গঙ্গাজল দিয়ে শুদ্ধ করে । এমনকি শুভেন্দু অধিকারীর গাড়ি লক্ষ্য করে গো ব‍্যাক স্লোগান ওঠে ।

এই ঘটনার তীব্র নিন্দা করে বিজেপি নেতা নিশীথ প্রামাণিক ঘটনায় পুলিশ গাফিলতিকেই দায়ী করেছেন ।তিনি বলেন , ‘‘ এই হামলা পূর্ব পরিকল্পিত। বিরোধী দলনেতার কনভয় যাচ্ছে, তাও যথেষ্ট পুলিশ মোতায়েন নেই কেন?’’। ঘটনা তৃণমূল নেতা উদয়ন গুহ প্ল‍্যানিং করেই ঘটিয়েছে বলে দাবি করেছেন বিজেপি নেতা নিশীথ প্রামাণিক।

তৃণমূল নেতা উদয়ন গুহ এই প্রসঙ্গে জানান, ‘‘যারা বাংলাকে আক্রমণ করবে, যারা বাংলা ভাষাকে আক্রমণ করবে তারা যেখানেই যাবে কালো পতাকা দেখানো হবে, বিক্ষোভ হবে।’’

প্রসঙ্গত, শুভেন্দুর গাড়ির পাশাপাশি শুভেন্দুর গাড়ির সামনে থাকা পুলিশের গাড়িতেও হামলা চালায় তৃণমূলের কর্মীরা এমনটাই মন্তব্য বিরোধী দলের ।