Broadcast India News.

Broadcast India News.

3rd May, 2026

নতুন ভূমিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

নতুন ভূমিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

সামনেই ২৬ এর বিধানসভা ভোট। ইতিমধ্যে যার প্রস্তুতি শুরু হয়ে গেছে বিভিন্ন দলের মধ্যে। এই বিধানসভা ভোটের আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁধে এলো আরো দায়িত্ব।

অসুস্থতার জন্য সুদীপ বন্দ্যোপাধ্যায় দলের বিভিন্ন বৈঠকে যেতে না পারায় এতদিন ধরে সেই দায়িত্ব সামলাচ্ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অসুস্থ সুদীপকে অব্যাহতি দিতে এবার , লোকসভার দায়িত্ব দেওয়া হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে । অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভার দায়িত্ব পাওয়ার পাশাপাশি , একইদিনে লোকসভায় চিফ হুইপের পদ ছাড়লেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ।

উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী হওয়ার আগে লোকসভায় তৃণমূলের দলনেতা হিসেবে প্রথমে দায়িত্ব পালন করলেও পরে লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের দলনেতা হিসেবে কাজ করে আসছিলেন। কিন্তু বাদল অধিবেশনে, তাঁর শারীরিক অবস্থা ঠিক না থাকায় তিনি যেহেতু বৈঠকগুলোতে উপস্থিত হতে পারছে না তাই গতকাল দিল্লিতে তৃণমূলের কার্যালয়ে সব দলীয় সাংসদদের ডেকে একটি মিটিং করা হয়েছিল । ওই মিটিংয়েই অভিষেকের নাম প্রস্তাবিত হলে তৃণমূলের সকল সাংসদই তাতে সম্মতি দেন। এরপরেই লোকসভায় তৃণমূলের দলনেতা হিসেবে ঘোষিত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, কিছুদিন আগেই অপারেশন সিঁদুর সম্পর্কে আন্তর্জাতিক মঞ্চে বার্তা দিতে তৃণমূলের প্রতিনিধি হিসেবে ছিলেন অভিষেক। সেই ভাবেই আগামীদিনে, দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুন অভিষেক, এটাই চাইছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই জানা গেছে সূত্রের তরফ থেকে ।