জ্বলন্ত শরীরেই ন’তলা থেকে ঝাঁপ এক তরুণের
- By Broadcast India
- 6th August, 2025 03:50 PM
নিজেই নিজের গায়ে আগুন দিয়ে অ্যাপার্টমেন্টের ন'তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন বছর চব্বিশের আদিত্য শর্মা নামের এক তরুণ। ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুর শহরের উপকণ্ঠে ভাঙ্করোটায়।
[video width="512" height="384" mp4="https://broadcastindia.in/wp-content/uploads/2025/08/WhatsApp-Video-2025-08-05-at-15.32.03.mp4"][/video]
সূত্রের খবর বাবা-মা এবং ছোট ভাইয়ের সঙ্গে থাকতেন আদিত্য শর্মা নামে ওই তরুণ। কাজ করতেন একটি বেসরকারি সংস্থায় । গত শনিবার অফিস থেকে বাড়ি ফিরে আসার পর, রাত সাড়ে ৯টা নাগাদ হঠাৎই আদিত্য বাড়ির গাড়ি থেকে পেট্রোল নিয়ে ন' তলার বারান্দায় দাঁড়িয়ে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় । নিজের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার পরে ওই জ্বলন্ত শরীর নিয়েই ন'তলা থেকে লাফিয়ে পড়েন।তখন রাস্তায় উপস্থিত প্রত্যক্ষদর্শীরাই পুলিশকে খবর দিলে পুলিশ এসে আদিত্যর বাবাকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে আদিত্যের দেহ শনাক্ত করে।
আদিত্যর মাথায় গুরুতর চোট লাগার পাশাপাশি তার শরীর অর্ধেক পড়ে গিয়েছিল । সেই অবস্থাতেই আদিত্যকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই দুর্ঘটনার পরেই প্রশ্নো উঠতে শুরু করেছে চব্বিশ বছরের তরুণ কেন এই ভয়াবহ দুর্ঘটনা ঘটালো । তার বাড়িতে তল্লাশি করে
কোন সুইসাইড নোট পুলিশ পায়নি । পুলিশ সমস্ত ঘটনাটি তদন্ত করে দেখছে।
