Broadcast India News.

Broadcast India News.

17th April, 2026

ভয়াবহ বন্যা কাশীতে! বৃষ্টিতে শুরু হয়েছে মৃত্যুমিছিল

ভয়াবহ বন্যা কাশীতে!  বৃষ্টিতে শুরু হয়েছে  মৃত্যুমিছিল

শ্রাবণ মাস মানেই বাবার জন্ম মাস ।হাজার হাজার বাঙালি বাবার মাথায় জল ঢালতে ব্যস্ত থাকে এই মাসে। এবার সেই বাবা বিশ্বনাথ এর শহর কাশী,তথা বেনারস প্রবল বন্যায় ভেসে গিয়েছে । উত্তরপ্রদেশে শুরু হয়েছে টানা বর্ষণ ,যার ফলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা-পরিস্থিতি। রাজ্যের ১৭টি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। গঙ্গা, যমুনা ও বেতওয়া নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। বহু গ্রাম ও শহরাঞ্চল ইতিমধ্যে অতিরিক্ত বন্যায় ভেসে গেছে ।

সূত্রের খবর গঙ্গা নদী বিপদসীমার উপর দিয়ে বইছে বারাণসী, মির্জাপুর, গাজীপুর ও বালিয়ায়। যমুনা নদীও বিপদসীমা অতিক্রম করেছে অউরাইয়া, কালপি, হামিরপুর, প্রয়াগরাজ ও বান্দা জেলায়।প্রয়াগরাজ, জলাউন, অউরাইয়া, মির্জাপুর, বারাণসী, কানপুর দেহাত, বান্দা, ইটাওয়া, ফতেহপুর, কানপুর নগর, চিত্রকূট-সহ মোট ১৭টি জেলা অতিরিক্ত বৃষ্টির ফলে ভেসে গেছে ।

বন্যা পরিস্থিতি ভয়ংকর হয়ে ওঠায় ইতিমধ্যে সমস্ত স্কুল বন্ধ রাখার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে নদীতে নৌকা চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।


বজ্রপাতের ফলে , জলে তলিয়ে গিয়ে , সাপের কামড় এবং বন্যায় ভেসে মৃত্যু হয়েছে ১৩ জনের। আহত হয়েছেন অনেকে ।যোগীর রাজ্য প্রয়াগরাজে ২০০-র বেশি গ্রাম জলের তলায়।