Broadcast India News.

Broadcast India News.

2nd July, 2026

জঙ্গি আক্রমণের হুঁশিয়ারি !বিমানবন্দর গুলিতে জারি হাই অ্যালার্ট ।

জঙ্গি আক্রমণের হুঁশিয়ারি !বিমানবন্দর গুলিতে জারি হাই অ্যালার্ট ।

পেহেলগাও জঙ্গি হামলার রেশ কাটতে না কাটতে ফের জঙ্গি হামলার আতঙ্ক। ২০২৫ সালের ২২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবরের মধ্যে সন্ত্রাসবাদীরা হামলা চলতে পারে এই মর্মে ভারতের সব এয়ারপোর্টে হাই অ্যালার্ট জারি করা হয়েছে ।

৪ অগাস্ট এই পরামর্শ জারি করা হয়, যাতে বিমানবন্দর, বিমানঘাঁটি, হেলিপ্যাড, ফ্লাইং স্কুলের মতো সব জায়গায় করা নজর দাড়ির ব্যবস্থা দ্রুত বাড়ানো যায় ।


সূত্রের তরফ থেকে পাওয়া খবরে জানা গেছে যে ,বিসিএএস এক নোটিফিকেশনে বলেছে, “কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা থেকে প্রাপ্ত সাম্প্রতিক তথ্যের পরিপ্রেক্ষিতে, ২২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর, ২০২৫ সালের মধ্যে বিমানবন্দরগুলিতে সমাজবিরোধী উপাদান বা জঙ্গি গোষ্ঠীর সম্ভাব্য হুমকির ইঙ্গিত দেওয়া হয়েছে,” "সমস্ত বিমানবন্দরের সকল স্টেকহোল্ডারদের বিমানবন্দর, বিমানঘাঁটি, বিমানক্ষেত্র, বিমান বাহিনী স্টেশন, হেলিপ্যাডের মতো সমস্ত বেসামরিক বিমান চলাচল এর জায়গায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর নির্দেশ দেওয়া হচ্ছে ।"

বিশ্বস্ত সূত্রের থেকে পাওয়া খবরে এও জানা গেছে , বিসিএএসের এই পরামর্শটি পাকিস্তানের একটি সন্ত্রাসবাদী গোষ্ঠীর কার্যকলাপ সম্পর্কিত একটি নির্দিষ্ট তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

রাজ্য পুলিশ, বিমানবন্দর এবং বিমান সংস্থা সহ সকল অংশীদারদের কাছে এই নির্দেশ দেয়া হয়েছে যে ,নিরাপত্তার জন্য সমস্ত কর্মী, ঠিকাদার এবং সাধারণ মানুষের পরিচয়পত্র পরীক্ষা করার পাশাপাশি সমস্ত সিসিটিভি সিস্টেম নজরে রাখতে হবে ।