Broadcast India News.

Broadcast India News.

18th April, 2026

৯ ই আগস্ট ‘নবান্ন অভিযান’ আটকাতে পথে নামবে রাজ্য পুলিশ? কটাক্ষ শুভেন্দুর

৯ ই আগস্ট  ‘নবান্ন অভিযান’ আটকাতে পথে নামবে  রাজ্য পুলিশ? কটাক্ষ  শুভেন্দুর

আর জি কর-কাণ্ডের পর প্রথম সাধারণ মানুষ আন্দোলনে নেমেছিল গতবছরের ১৪ অগাস্ট। তারপর একের পর এক আন্দোলনের সাক্ষী থেকেছে গোটা দেশ। RG কর-কাণ্ডের একবছর পূর্ণ হবে আগামী ৯ অগাস্ট।তারই প্রতিবাদে আবার নবান্ন অভিযানের ডাক দিয়েছেন নিহত চিকিৎসকের মা-বাবা।

৯ ই আগস্ট নবান্ন অভিযানে নিহত চিকিৎসকের মা-বাবার পাশে দাঁড়াতে বিজেপি নেতা-কর্মীদের পাশে থাকার আহ্বান জানালেন বিজেপির রাজ্য সভাপতি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

ওই অভিযানকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন , " ডাক্তার বোনের ওপর শারীরিক অত্যাচার এবং তাঁর মৃত্যুর জন্য প্রধান দায়ী, অভয়ার মা-বাবাকে এত ভয় পেয়েছেন যে, নিজে ভয়ে ঝাড়গ্রাম পালিয়েছেন, আর গোটা রাজ্যের পুলিশকে হাওড়ার নীল বাড়ি রক্ষা করতে পথে নামাচ্ছেন! অভয়ার মা-বাবা ওঁদের কৃতী সন্তানের সঙ্গে ঘটে যাওয়া নারকীয় অধ্যায়ের এক বছর পর, নবান্ন যাওয়ার আহ্বান দিয়েছেন রাজ্যের পুলিশমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে জবাব তলব করতে ওঁর পাহাড়প্রমাণ ব্যর্থতার জন্য, কিন্তু সেই ভয়ে আগেভাগেই ঝাড়গ্রামে প্রশাসনিক কর্মসূচির অজুহাতে একেবারে শহর ছেড়ে পালিয়েছেন মাননীয়া! কিন্তু চেয়ারটা তো রয়ে গেছে হাওড়ার নীল বাড়ির ১৪ তলায়, সেটা না কেউ টলিয়ে দেয় ওঁর অবর্তমানে, তাই সারা রাজ্যের পুলিশকে কীভাবে পথে নামানো যায় সেই ব্যবস্থা করতে সব বড় বড় পুলিশকর্তাদের বৈঠক হয়েছে হাওড়ার শিবপুরের পুলিশ লাইনে!"

উল্লেখ্য ৯ অগাস্ট ' নবান্ন অভিযান'-এ চিকিৎসকের মা-বাবর পাশাপাশি অভিযানে থাকবেন শুভেন্দু অধিকারী সহ বিজেপির নেতা কর্মীরা। যেহেতু ৯ ই আগস্ট নবান্ন অভিযানে রাজনৈতিক নেতারা উপস্থিত থাকবেন, তাই ওই অভিযানে থাকবে না ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফন্ট। কিন্তু ওইদিন অর্থাৎ ৯ অগাস্ট 'কালীঘাট চলো'র ডাক দিয়েছে জুনিয়র চিকিৎসকরা।