Broadcast India News.

Broadcast India News.

2nd July, 2026

ঝাড়গামে ভাষা আন্দোলনের প্রতিবাদে পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ঝাড়গামে ভাষা আন্দোলনের প্রতিবাদে পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ভিনরাজ্যে বাংলাভাষীদের যেভাবে হেনস্থা করা হচ্ছে এবং বাংলাভাষাকে অপমান করা হচ্ছে তার অভিযোগে সরব তৃণমূল। এর জন্য বিজেপিকে লাগাতার নিশানা করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।প্রতিবাদে পথে নেমেছেন ইতিমধ্যেই ।

এবার ভাষা আন্দোলন করলেন ঝারগ্রামে । ঝাড়গ্রাম শহরের রাজবাড়ির মোড় থেকে সার্কাস ময়দান পর্যন্ত বিশিষ্টদের সঙ্গে নিয়ে ভাষা আন্দোলনের মিছিলে পা মিলালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন জঙ্গলমহল তথা পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন সম্প্রদায়, সামাজিক সংগঠন ও সমাজের বিভিন্নস্তরের বিশিষ্ট জনেরা ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, অরুপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, মানস ভুইয়া-সহ একাধিক মন্ত্রী।

বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশী সন্দেহে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার করা হচ্ছে । কখনও মারধর, কখনও তাঁদের উপর হামলা , আবার কখনও পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ সামনে আসছে । তারই প্রতিবাদে পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে কলকাতা ও শান্তিনিকেতনে পথে নেমে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের বিরুদ্ধে দু’টি মিছিল করেছেন তিনি। এবার ঝাড়গ্রামের পথে আন্দোলনের সিদ্ধান্ত তৃণমূল সুপ্রিমোর। ।

মুখ্যমন্ত্রী এই অবস্থাকে ‘বাংলা ভাষার উপর ঘৃণ্য আক্রমণ’ বলে বর্ণনা করেছেন। তিনি চান বাংলা ভাষা নিয়ে যে অত্যাচার করা হচ্ছে তার প্রতিবাদ হোক সব জায়গায় ।