চার দিনের সফরে ঝাড়গ্রামে! আদিবাসী দিবসে থাকবেন মুখ্যমন্ত্রী
- By Broadcast India
- 7th August, 2025 12:16 PM
গতকাল বুধবার ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'ভাষা আন্দোলন' করে পথে হেটেছেন। ভিন রাজ্যে বাংলা ভাষায় কথা বলা শ্রমিকদের ওপর যেভাবে অত্যাচার করা হয়েছে তার প্রতিবাদে এর আগেও তিনি কলকাতা ও বোলপুরে ভাষা আন্দোলন করেছিলেন। কালকের ভাষা আন্দোলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন ফিরে হাকিম ,মানষ ভূঁইয়া, অরূপ বিশ্বাস ,ইন্দ্রনীল সেনসহ আরো অনেক মন্ত্রী ।
এবার ঝাড়গ্রামে রাজ্যের উদ্যোগে চারদিন ধরে পালন হবে আদিবাসী দিবস । থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৯ অগাস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস। সূত্রের খবর তার আগে আজ বৃহস্পতিবার ঝাড়গ্রামে রাজ্যস্তরে একটি অনুষ্ঠানের সূচনা করা হয়েছে যাতে আদিবাসী সম্প্রদায়ের হাতে সরকারি সুযোগ সুবিধা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। সামনেই বিধানসভা ভোট তার আগে এই সভায় আদিবাসী সম্প্রদায়ের উদ্দেশ্যে কী বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী, সেদিকেও সকলের নজর থাকবে। ইতিমধ্যে আটোসাটো নিরাপত্তার ব্যবসায় ঘিরে ফেলা হয়েছে গোটা ঝাড়গ্রাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঝাড়গ্রাম টুরিস্ট কমপ্লেক্সে থাকবেন । ৭ অগাস্ট অর্থাৎ আজ বৃহস্পতিবার থেকে ৯ অগাস্ট শনিবার পর্যন্ত চারদিন ধরে চলবে নানা সাংস্কৃতিক ও প্রশাসনিক অনুষ্ঠান বলে সূত্রের তরফ থেকে জানা গেছে ।
উল্লেখ্য গতকাল বুধবার মিছিলের পর মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার সময় জানিয়েছিলেন, ঝাড়গ্রাম একসময় উত্তপ্ত ছিল। সেই সময় মানুষেরা ঝাড়গ্রামে আসতে ভয় পেত । কিন্তু ২০১১ সালে তৃণমূল সরকার আসার পর ঝাড়গ্রামের চিত্র পাল্টেছে। এখন সাধারণ মানুষ এখানে শান্তিতে বসবাস করতে পারেন।
গতকাল মুখ্যমন্ত্রীর ভাষা আন্দোলন এবং ৯ অগাস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবসের আগে আজকের এই অনুষ্ঠানের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য জড়িত আছে বলে মনে করছেন অনেকে ।
