Broadcast India News.

Broadcast India News.

26th August, 2026

বাংলা বলায় মুম্বাইতে বিপদে পড়লেন বজবজের এক বাসিন্দা

বাংলা বলায় মুম্বাইতে বিপদে পড়লেন বজবজের এক বাসিন্দা

বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর যেভাবে অত্যাচার হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে। তা নিয়ে ইতিমধ্যেই পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা করেছেন বোলপুর, কলকাতা, ঝারগ্রামে। তারপরও বাংলা বলার জন্য মুম্বাইতে গ্রেফতার হতে হল বজবজের বাসিন্দা সোমাকে ।আসল পরিচয় পত্র দেখানোর পরও কোন কাজ হয়নি ।

দক্ষিণ ২৪ পরগনার বজবজের উত্তর রায়পুরের বাসিন্দা জাহির জমাদার। আদি বাড়ি বজবজেই । কাজের উদ্দেশ্যে বছর তিনেক আগে দুই ছেলে ও বউমা নিয়ে মুম্বইয়ে গেলেও দিন কয়েক আগেই সবাইকে নিয়ে বাড়ি ফিরে আসেন তিনি।

কিন্তু জাহিরের স্ত্রী সোমা মুম্বইয়ে বোনের বাড়িতে থেকে যান ।সূত্রের খবর , বুধবার রাতে মুম্বইয়ে বাস টার্মিনাসে কাছে গিয়েছিলেন সোমা ও তার বোন ।সেখানে দাঁড়িয়ে বাংলায় কথা বলছিলেন সোমা। সেই সময় তাঁকে বাংলাদেশী সন্দেহে আটক করে পুলিশ। দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদের পরে আসল পরিচয় পত্রের কাগজ দেখানোর হলেও মুম্বইয়ের ভাসি চেক পোস্টে তাঁকে আটকে রাখা হয়েছে বলে সূত্রের তরফ থেকে পাওয়া খবরে জানা গেছে।