Broadcast India News.

Broadcast India News.

17th April, 2026

রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতীতে পড়তে চায়না ছাত্র-ছাত্রীরা! কেন এমন সিদ্ধান্ত?

রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতীতে পড়তে চায়না ছাত্র-ছাত্রীরা! কেন এমন সিদ্ধান্ত?

বাঙালির আবেগের সঙ্গে মিশে আছে রবীন্দ্রনাথ ঠাকুর ।রবীন্দ্রনাথ ঠাকুর মানেই শান্তিনিকেতন। তবে যে শুধু বাঙালি তা নয় আপামর ভারতবাসীর আবেগের সঙ্গে জড়িত রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী । এবার এই বোলপুর বিশ্বভারতী শান্তিনিকেতনে নেমে এলো শোকের ছায়া ।

সূত্রের খবর ,জানা গিয়েছে প্রথাগত শিক্ষার বাইরের বিভাগেও সিট ফাঁকা, আগ্রহ হারাচ্ছে বর্তমান দিনের ছাত্রসমাজ। রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিশ্ববিদ্যালয় সংগীত ভবন, কলাভবন, চাইনিজ, জাপানিজ, নানা বিষয়ে শিক্ষাদানের জন্য বিশেষভাবে পরিচিত ছিল।

একসময় যেখানে এসব বিভাগে ভর্তি হতে ছাত্র-ছাত্রীদের লাইন পড়ে যেত ,সেখানে আজ সিট ফাঁকা পড়ে ।

সূত্রের খবর শিক্ষা মহলের একাংশ মনে করছেন, এর পিছনে মূল কারণ হল বিশ্ববিদ্যালয়ের ক্রমাগত র‍্যাংকিং ও পড়াশোনা শেষ করার পর ভাল চাকরির সুযোগ, ক্যাম্পাস রিক্রুটমেন্ট এবং ভবিষ্যতের নিশ্চয়তা নিয়ে প্রশ্ন থাকা । যার ফলে ছাত্রছাত্রীরা অল ইন্ডিয়া র‍্যাংকিং-এ এগিয়ে থাকা অন্য বিশ্ববিদ্যালয়ের দিকেই ঝুঁকছেন। যা অত্যন্ত দুঃখের বলে মনে করা হচ্ছে ।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চায় পুনরায় আবার স্বমহিমায় আগের জায়গাতেই ছাত্র-ছাত্রী ভর্তির হার ফিরে আসুক বিশ্ববিদ্যালয়ে ।