Broadcast India News.

Broadcast India News.

18th April, 2026

আপনি বলছেন মাসে হাজার দেবেন, ওরা মাসে এক লাখ কামায়’, পরিযায়ী শ্রমিক ইস্যুতে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শুভেন্দু অধিকারী।

আপনি বলছেন মাসে হাজার দেবেন, ওরা মাসে এক লাখ কামায়’,  পরিযায়ী শ্রমিক ইস্যুতে মুখ্যমন্ত্রীকে  কটাক্ষ  শুভেন্দু অধিকারী।

ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর বাংলা বলার জন্য যেভাবে অত্যাচার করা হচ্ছে। তারই প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইসব শ্রমিকদের নিজের রাজ্যে ফিরে এসে কাজ করার পরামর্শ দিলে ঘাটালে দাঁড়িয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন। তিনি বলেন, ‘আপনি বলছেন মাসে হাজার দেবেন, ওরা মাসে এক লাখ কামায়’।

ঘাটালে হয়ে চলা বর্তমান পরিস্থিতি নিয়ে ঘাটাল কলেজ মোড় থেকে বিদ্যাসাগর সেতু পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন শুভেন্দু।সেখানেই পরিযায়ী ইস্যুতে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, “পরিযায়ী শ্রমিক যাঁরা ফিরে আসবেন তাঁদের দ্রুত লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী কার্ড করে দেওয়ার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি কাদের বলছেন আসতে? ঘাটাল-দাসপুরের লোকেদের? মাসে এক লাখ টাকার বেসি রোজগার করে! আপনি বলছেন চলে আসুন হাজার টাকা দেব! ওরা মুম্বই, সুরাট, পুণেতে কোটি কোটি টাকা রোজগার করে। ওখান থেকে রোজগার করে এনে পশ্চিমবঙ্গে জমি কিনছে, বাড়ি করছে।”

স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে শুভেন্দু অধিকারী বলেন,“ভুয়ো স্বাস্থ্যসাথীর কার্ড ঘাটালের কোনও নার্সিংহোম নেয়।ওরা ওখানে ভাল আছে। আয়ুষ্মাণ ভারতের কার্ড নিয়ে ওরা ওখানে ভাল আছে। সব চিকিৎসা ফ্রি পাচ্ছে। আপনার কথায় কেউ টুপি পরবে না। আমি ভোট প্রচারে দিল্লিতে গিয়েছিলাম, ছত্তিসগঢ়ে গিয়েছিলাম, মুম্বই-পুণেতে গিয়েছিলাম, তাঁরা বলছে এবার ভোটে একমাস আগে থেকে যাব, ছাব্বিশের নির্বাচন মমতার বিসর্জন।”

এরপরেই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে শুভেন্দুকে খোঁচা দেন তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি তারাশঙ্কর রায়। তারাশঙ্কর বাবু বলেন, “শুভেন্দু অধিকারী আপনি স্বাস্থ্য সাথী কার্ড করে রাখুন। আপনার খুব তাড়াতাড়ি স্বাস্থ্য সাথী কার্ড দরকার। আপনার সেই কার্ডের দরকার শুরু হয়ে গিয়েছে। বাংলার বিরুদ্ধে কথা বলায় আপনার বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়ে গেছে।”