Broadcast India News.

Broadcast India News.

30th April, 2026

ভোটার লিস্ট নিয়ে নির্বাচন কমিশনকে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

ভোটার লিস্ট নিয়ে নির্বাচন কমিশনকে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

এবার নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরোধিতা করে বৃহস্পতিবার দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে অভিষেক বলেন, “নির্বাচন কমিশনের দায়িত্ব তখনই বর্তায়, যখন আদর্শ আচরণবিধি ঘোষণা হয়। তখন নির্বাচন কমিশন রাজ্যের প্রশাসন নিজের হাতে নিয়ে চালায়, যাতে নির্বাচনটা সুষ্ঠুভাবে হয়। নির্বাচনের ১০-১১ মাস সময় রয়েছে। কিন্তু নির্বাচন কমিশন এখন যেটা করছে, সেটা তিন চার মাস আগে থেকেই শুরু করেছে।”

তিনি আরো বলেন , “নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি এটা চাইছে, যাঁরা বাংলা ভাষায় কথা বলেন, তাঁরা যাতে প্রত্যেকে ভোটাধিকার প্রয়োগ করতে না পারে। নির্বাচন কমিশন নির্লজ্জ ভূমিকায় নেমেছে। এটা এখন নির্বাচন কমিশনের এক্তিয়ার নয়।”

অভিষেকের অভিযোগ, “২০২১ সাল থেকে আজকে পর্যন্ত- এই চার বছরের মধ্যে কলকাতা হাইকোর্টের বিভিন্ন বেঞ্চ থেকে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, কেন্দ্র সরকার প্রভাব খাটিয়েছে, তা বাংলার মানুষ দেখেছে।”

প্রসঙ্গত, ভোটার লিস্টে কারচুপির অভিযোগে, দুই ERO ও দুই AERO-কে সাসপেন্ড করেছে কমিশন। বিজেপি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তৃণমূলকে হারাতে কমিশনকে কাজে লাগাচ্ছে । ভোটার লিস্ট থেকে নাম বাদ দিচ্ছে অনেক মানুষের।