Broadcast India News.

Broadcast India News.

25th June, 2026

নবান্ন অভিযান নিয়ে শুভেন্দুকে তোপ কল্যাণের

নবান্ন অভিযান নিয়ে শুভেন্দুকে তোপ কল্যাণের

৯ ই আগস্ট শনিবার নবান্ন অভিযানের নামে অরাজকতা তৈরি হয়েছে। সরকারি সম্পত্তি নষ্ট করেছে বিজেপি। শুভেন্দু অধিকারী পুলিশদের কটূক্তি করেছেন ।এমনই অভিযোগ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ।

শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী কে কটাক্ষ করে বলেন, “হাইকোর্টের সৌজন্যে একটা বিরোধী দলনেতা কতবড় ক্রিমিনাল হতে পারে সেটা মানুষ দেখছে। হাইকোর্টও দেখুক। কী মুখের ভাষা!”

তিনি আরও বলেন, “শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে অরাজকতা তৈরি হয়েছিল নবান্ন অভিযানের নামে তা ভাবা যায় না। প্রচুর ক্রিমিনাল অ্যক্টিভিটিস হয়েছে। পুলিশকে মারধর, সরকারি সম্পত্তি নষ্ট এগুলি ঘটেছে। শুভেন্দু অধিকারী নিজে উস্কানি দিয়েছেন। খুব বিশ্রী ভাষায় গালাগাল দিয়েছে। জাস্টিস রাজশেখর মান্থা একটি রায়দান করেছিলেন, শুভেন্দু অধিকারীর পক্ষে। সেই রায় দিয়েছিলেন যার ফলে একের পর এক অপরাধমূলক কাজ করছে শুভেন্দু অধিকারী। ভাষা প্রয়োগ করছেন অত্যন্ত বাজে। পিগ সন বলছেন।”

কল্যাণ বলেন, “এই ধরনের কথাবার্তা রাজনীতিতে বলা উচিত নয়। এই ধরনের লোকদের ঝেঁটিয়ে বিদায় করে দিতে হবে পশ্চিমবাংলা থেকে। হাইকোর্টের সৌজন্যে একজন কত বড় ক্রিমিনাল হতে পারে মানুষ দেখছে। হাইকোর্ট ও দেখুন। সমালোচনা সবাইকে শুনতে হবে।”