Broadcast India News.

Broadcast India News.

29th April, 2026

চালু হতে চলেছে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো।

চালু হতে চলেছে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো।

অল্প সময়ের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব তাড়াতাড়ি চলে যাওয়ার মাধ্যম হলো মেট্রো ।শিয়ালদা বাসীদের জন্য আসতে চলেছে সুখবর ।

অবশেষে কি সাধারণ মানুষের কথা মাথায় রেখে চালু হতে চলেছে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড মেট্রো? সূত্রের তরফ থেকে পাওয়া খবরে জানা গেছে আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো উদ্বোধন হওয়ার সম্ভাবনা আছে বলে জানা গেছে ।

ইতিমধ্যে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ট্রেন ছুটছে দ্রুত গতিতে । কিন্তু মাঝের বউবাজার অংশে কাজ করার সময় একাধিকবার সমস্যা তৈরি হয়েছিল। যার ফলে ওই অংশে মেট্রো ট্রেন চলাচলে একটু অসুবিধা হলেও এখন বউবাজার অংশে ট্রেন চলাচলের জন্য ইতিমধ্যেই তৈরি মেট্রোরেল কর্তৃপক্ষ ।

ওই অংশ দিয়েই বারে বারে জল বেরিয়ে আসার ফলে এখন কংক্রিট টানেলের ভিতরে লোহার পাত বসানো হয়েছে।

অন্যদিকে ও জানা গেছে যে ১১ অগাস্ট থেকে ৩ রুটে মেট্রোর সময় কিছুটা পরিবর্তন হচ্ছে । হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটের মেট্রো সকাল ৭টার বদলে সাড়ে ৬টায় চলবে ।

আপ ডাউন মিলিয়ে সোম থেকে শনি গ্রিন লাইন-১-এ ১০৬টি পরিষেবা থেকে বাড়িয়ে ১০৮টি করা হয়েছে। শেষ মেট্রোর সময় কোনও পরিবর্তন হয়নি। রবিবার পাওয়া যাবে না কোনও পরিষেবা ।