Broadcast India News.

Broadcast India News.

14th June, 2026

পুরী জগন্নাথ মন্দিরে ভক্তরা টার্গেট ! সামনে এলো কুচক্রের হদিশ

পুরী জগন্নাথ মন্দিরে ভক্তরা টার্গেট ! সামনে এলো কুচক্রের হদিশ

পুরীর জগন্নাথ মন্দির। যেখানে আপামোর হিন্দু জাতির আবেগ মিশে আছে ।সারা দেশ থেকে হাজার হাজার ভক্তরা জগন্নাথ মন্দিরে আসেন , সেখানেই ঘটে গেল ভয়াবহ ঘটনা । মন্দিরের সেবক সেজে ভক্তদের থেকে দেদার লুঠ করা হচ্ছিল টাকা । সেই ঘটনায় ১২ জনকে গ্রেফতার করল ওড়িশা পুলিশ।

সূত্রের খবর গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ একটি টিম গঠন করে তদন্ত নামতেই জালে আসে কালপ্রিটরা।

এইসব তোলাবাজদের মূল টার্গেট ছিল বাইরে থেকে আসা ভক্তরা। মন্দিরের সেবায়েতের পোশাক পরে বাইরে থেকে আসা ভক্তদের কাছ থেকে পূজো দেওয়ার নাম করে টাকা আদায় করছিল তারা। ধৃত যে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকে ১৪টি মোবাইল ফোন ও ২০,০০০ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ।

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে জগন্নাথ মন্দিরের ঐতিহ্য, পবিত্রতা বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ । যারা এই ধরনের অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকবে , তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।