নবান্ন অভিযানে পুলিশদের মারার অভিযোগ করলেন যুগ্ম কমিশনার মিরাজ খালিদ
- By Broadcast India
- 13th August, 2025 04:21 PM
গত শনিবার নয় আগস্ট নবান্ন অভিযানকে কেন্দ্র করে শুরু হয়েছে নানান জটিলতা। ইতিমধ্যেই আরজিকরের মৃত চিকিৎসকের বাবা অভিযোগ করেছেন নবান্ন অভিযানে তিলোত্তমার মাকে মারধর করেছে পুলিশ। যার ফলে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছে । এমন কি তার হাতের শাখা ও ভেঙ্গে দিয়েছে। এবার সেই অভিযোগের ভিত্তিতে অভিযানের দু’দিন পর গতকাল মঙ্গলবার এই নিয়ে বৈঠকে বসেন যুগ্ম কমিশনার হেডকোয়ার্টার মিরাজ খালিদ, যুগ্ম কমিশনার অপরাধ রুপেশ কুমার। ডিসি সেন্ট্রাল ইন্দ্রিরা মুখোপাধ্যায়।
মিরাজ খালিদ বলেন, “গত ৯ তারিখ নবান্ন অভিযান হয়। ‘নবান্ন চলো’ সমাজ মাধ্যমে প্রচার চলে। পুলিশকে কোনও কিছু জানানো হয়নি। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ ফেসবুকে ডাক দেয় বলে জানতে পারি। এরপর ওদের ইমেল করি। সেই সময় তারা বলে আমরা আয়োজক নই। তারপরে আদালতে যায়।”
মিরাজ খালিদ এও বলেন, “পুলিশের তরফে বলা হয় সাঁতরাগাছি বা রানি-রাসমণিতে বিক্ষোভ দেখানো যেতে পারে। এটি প্রেস ব্রিফিং করেও বলা হয়।৯ তারিখ পুলিশ ছিল। ওখানে ৫০০ মত লোক ছিল। হঠাৎ করে রানি-রাসমণি না গিয়ে ডোরিনা গিয়ে সাউথের দিকে মিছিল যায়। সেই সময় পুলিশ বাধা দেয়। বলা হয় যে রুট তো ঠিক করে দেওয়া হয়েছে। কিন্তু পার্কস্ট্রিট দিকে যেতেই থাকে। কেউ কথা শোনেনি। পুলিশকে মারধর হয়েছে। ৫ জন পুলিশ আহত হয়েছে। ডিসির গার্ড গুরুতর আহত হয়েছেন। ৬ টি কেস রেকর্ড হয়েছে।”

এরপর এদিন একটি ভিডিও দেখিয়ে পুলিশের তরফ থেকে বলা হয় মিছিলের পরিস্থিতি খারাপ হওয়ার জন্য মৃদু লাঠিচার্জ করা হয়েছে। কাউকে গুরুতর আঘাত করা হয়নি ।
এই প্রসঙ্গে মিরাজ খালিদ বলেন, “আমরা চাইনি আরজিকর কাণ্ডে মৃত চিকিৎসকের মা আহত হন। উত্তেজিত জনতা পুলিশকে ফেলে মেরেছে খতিয়ে দেখেছি। কিন্তু কোথানও এমন দেখা যাচ্ছে না যে, পুলিশ মেরেছে। ওইখানে অনেক মিডিয়া ছিল। তাঁদের কাছে এমন কোনও ছবি বা ভিডিয়ো থাকে পুলিশ মারছে, তাহলে তা শেয়ার করতে পারেন।”
পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেবে।
