প্রয়াত অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় ।
- By Broadcast India
- 13th August, 2025 04:58 PM
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৮ বছর ।দীর্ঘদিন ধরেই মারন রোগ ক্যান্সারের সাথে লড়ছিলেন তিনি। ১০ মাস আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মারণ রোগ ক্যান্সারের ফলে বিকল হয়েছিল তাঁর কিডনি।স্টার জলসার ‘গীতা এল এল বি’ সিরিয়ালের শুটিংও করছিলেন। কিন্তু হঠাৎই বন্ধ হয়ে গেল জীবনের ঘড়ির কাঁটা । মঙ্গলবার রাতে উত্তর কলকাতায় তাঁর নিজের বাড়িতেই প্রয়াত হন অভিনেত্রী।

বহুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। মাসে ওষুধের জন্য প্রচুর অর্থ লাগবো তাঁর। চলত নিয়মিত ইনজেকশনও। কিন্তু কাজের প্রতি এতটাই ভালোবাসা ছিল যে , নিয়মিত শুটিং ফ্লোরে যেতেন।
অভিনেত্রীর মৃত্যুর খবর পেয়ে স্বাভাবিকভাবেই গভীর শোকাহত টলিপারা ।
সিরিয়ালের পাশাপাশি তিনি অনেক বাংলা সিনেমাতেও করেছেন । এমন অভিজ্ঞতা সম্পূর্ণ শিল্পীকে হারিয়ে শোকস্তব্ধ গোটা টলিউড ইন্ডাস্ট্রি।
