Broadcast India News.

Broadcast India News.

17th April, 2026

ফের সেনার তরফ থেকে জম্মুর সাম্বায় জারি নাইট কার্ফু।

ফের সেনার তরফ থেকে জম্মুর সাম্বায় জারি নাইট কার্ফু।

পেহেলগাঁও হামলার পর থেকেই আরো বেশি মাত্রায় সতর্ক হয়ে উঠেছে জওয়ানরা। অপারেশন সিঁদুরের পরে কি ফের কোন বড় ধরনের পদক্ষেপ করতে চলেছে সেনা জাওয়ান ?

সূত্রে খবর, ইতিমধ্যেই জম্মুর সাম্বা সেক্টরের সীমান্তরেখা থেকে দু’কিলোমিটারের মধ্যে নাইট কার্ফু জারি করেছে প্রশাসন।

সূত্রের তরফ থেকে পাওয়া খবরে জানা গেছে , ২০২৫ সালের জানুয়ারি মাসে পাকিস্তানের সঙ্গে সীমান্ত ভাগ নিয়ে এই এলাকায় প্রথম সপ্তাহ পর্যন্ত রাতের কার্ফু জারি ছিল। সাম্বায় সীমান্তে নজরদারি আরও জোরদার করতেই সাম্বার জেলা ম্যাজিস্ট্রেট আয়ুশি সুদান এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী দু’মাস আপাতত এই কার্ফু চলবে বলে জানা গেছে ।

আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করার পাশাপাশি বিএসএফের নজরদারি আরও বাড়ানো এবং রাতের বেলায় বেআইনি কার্যকলাপ বন্ধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।