ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের বরফ গলতে চলেছে। কমতে পারে শুল্ক।
- By Broadcast India
- 13th August, 2025 05:11 PM
ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের মধ্যে বরফ গলতে চলেছে বলে মনে করা হচ্ছে। কারণ আগামী মাসেই সম্ভবত মার্কিন মুলুকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।
সূত্রের খবর আগামী মাসে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আমেরিকা যেতে পারেন প্রধানমন্ত্রী মোদী । সেপ্টেম্বরে নিউ ইয়র্ক সিটিতে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হবে। ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে সেই অধিবেশন। সেই অধিবেশনে ভারত ছাড়াও যোগ দেবেন বিশ্ব নেতারা। ওই অধিবেশনে ট্রাম্প মোদীর সঙ্গে দেখা করতে আগ্রহী বলে জানা গেছে সূত্রের তরফ থেকে ।
উল্লেখ্য রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারতের উপর ২৫ শতাংশ করে দুবার মোট ৫০ শতাংশ শুল্ক চাপায় ডোনাল্ড ট্রাম্প ।শুল্ক বিতর্কের মধ্যেই ভারতের সঙ্গে সব ধরণের বাণিজ্য আলোচনাও স্থগিত করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্পের সেই সিদ্ধান্তের পরে ভারতের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এভাবে শুল্ক চাপানো অন্যায্য এবং দ্বিচারিতা। ভারত তার স্বার্থ রক্ষার্থে চরম মূল্য দিতেও প্রস্তুত।
মোদি ট্রাম সম্পর্কের তিক্ততার মধ্যেই এখন দেখার সেপ্টেম্বরের বৈঠকে মোদি ট্রাম্পের সম্পর্কের বরফ কতটা গলে ।
