Broadcast India News.

Broadcast India News.

22nd May, 2026

দুর্গাপুজোর উদ্বোধনে বাংলায় আছেন অমিত শাহ !

দুর্গাপুজোর উদ্বোধনে বাংলায় আছেন অমিত শাহ !

সামনেই ২০২৬-এর বিধানসভা ভোট। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে ভোটের প্রস্তুতি।এবার এই প্রস্তুতির অংশ হিসেবেই মহালয়ার পরেই বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুর্গাপূজা উদ্বোধন করবেন তিনি।

প্রসঙ্গত এর আগে ২০২৩ সালে অমিত শাহ বাংলায় দুর্গাপূজায় এসেছিলেন ।এবার ২০২৫-এর দুর্গাপূজার মরসুমে আবারও রাজ্যে আসছেন বিজেপি নেতা।

সূত্রের খবর, মহালয়ার ঠিক পরদিন কলকাতায় দু’টি এবং সল্টলেকে একটি পুজোমণ্ডপ উদ্বোধন করবেন অমিত শাহ।

দুর্গাপূজার আগে অমিত শাহের কলকাতা আসা নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে।মনে করা হচ্ছে এবার দুর্গোৎসবকে হাতিয়ার করে বাঙালিয়ানায় শান দিতে চাইছেন অমিত শাহ।

উল্লেখ্য এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য সফরে এসে তাঁর বক্তব্যে উঠে এসেছিল মা দুর্গা ও মা কালীর নাম। ২৬ বিধানসভা ভোটের আগে বাংলার মানুষের মন জয় করা রাজ্য বিজেপি-র সবচেয়ে বড় চ্যালেঞ্জ ।কারণ ভিনরাজ্যে বাঙালি সম্প্রদায়ের উপর আক্রমণের ঘটনায় বিজেপি সরকার যথেষ্ট চিন্তায় পড়েছে । তাই বিজেপি এখন বাঙালির সংস্কৃতি ও আবেগের সঙ্গে নিজেদের যুক্ত করার কৌশলে দুর্গাপূজাকে তারা বড় হাতিয়ার হিসেবে দেখছে।