Broadcast India News.

Broadcast India News.

17th April, 2026

কুনালের বিরুদ্ধে মুখ খুললেন তিলোত্তমার বাবা-মা !

কুনালের বিরুদ্ধে মুখ খুললেন তিলোত্তমার বাবা-মা !

বুধবার তিলোত্তমার মা-বাবাকে মানহানির নোটিস পাঠিয়েছেন কুনাল ঘোষ । এবার সেই মানহানির নোটিশ পাওয়ার পরে মুখ খুললেন তিলোত্তমার মা-বাবা ।

বুধবার সাংবাদিকরা তিলোত্তমার মা বাবাকে মানহানির নোটিশ সম্পর্কে প্রশ্ন করলে তিলোত্তমার মা বলেন, “আমাদের সঙ্গে উনি টাকা দিয়ে ব্যাপারটা রফা করার চেষ্টা করেছিলেন। আমাদের বাড়িতে আসেননি, তবে বলেছিলেন আপনাদের এত টাকা দিচ্ছি ব্যাপারটা মিটিয়ে নেবেন।”

তিলোত্তমার মা আরো
বলেন, “উনি আমাদের যে সব কথা বলেছেন… আমাদের একমাত্র মেয়ে চলে গেছে। আমাদের চোখে জল দেখে না… যেই সব কথা বলেছেন তার আইডিয়া নেই। ওঁর মান নেই, ওঁর হানি হয়েছে কি না জানি না।”

তিলোত্তমা বাবা ফোনের হোয়াটসঅ্যাপ থেকে অনেক মেসেজ সাংবাদিকদের দেখিয়ে কুনালের বিরুদ্ধে অনেক অভিযোগ তুলেছেন ।
তিলোত্তমার বাবা বলেন, “কুণাল ঘোষ প্রচুর রকম মেসেজ করেন আমাদের। বিভিন্ন ধরনের মেসেজ করেন। আমরা ভুল পথে যাচ্ছি নাকি সঠিক পথে যাচ্ছি তার পরামর্শ দেন।”

এরপরই এই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দেন কুণাল ঘোষ। তিনি বলেন, “তিলোত্তমার বাবা আমায় আক্রমণ করেছেন। বলেছেন, আমি নাকি ফোন করে করে রফার চেষ্টা করতাম। এতদিন বাদে বলছেন? কতটা মিথ্যা বলতে শেখালে এতদিন পর এটা বলেন। তারপর আবার নাকি হোয়াটস অ্যাপ চ্যাট বের করে দেখিয়েছেন। আমি হাত জোড় করে তিলোত্তমার বাবাকে বলছি, আপনার কাছে সমন যাবে। কোর্টে এসে দয়া করে এগুলো একটু মাননীয় বিচারককে দিন। ওইভাবে না দেখিয়ে প্রিন্ট আউট করে সাংবাদিকদের দিন। সবাই দেখুন কুণাল ঘোষ তিলোত্তমার বাবাকে কী লিখেছিলেন। এগুলো নিয়ে রহস্য বাড়ানোর চেষ্টা করবেন না। আমি যা যা লিখেছি, আপনার ফোনে যা আছে বিচারক-সংবাদ মাধ্যমকে দিন-সোশ্যাল মিডিয়ায় দিন। মানুষ আমায় ভালবাসে। এগুলো দেখে মানুষ বুঝবে কুণাল ঘোষ লিখতে পারে। এগুলো এক বছর ধরে আমার কাছে আছে আমি দিইনি। আমি আপনার মেয়ের মৃত্যুর উপর দাঁড়িয়ে আমার ইমেজ বিল্ডিং করতে চাইনি।”