Broadcast India News.

Broadcast India News.

17th April, 2026

আর্মি ক্যান্টিনে কাজের মধ্যেই চলছে নাশকতার ছক ।

আর্মি ক্যান্টিনে কাজের মধ্যেই চলছে নাশকতার ছক ।

পেহেলগাও হামলার রেশ কাটেনি এখনও। পাকিস্তানের সঙ্গে নানা রকম সংঘাত লেগে আছে ভারতের। এরই মধ্যে সামনে এলো দেশের অন্দরেই শত্রু লুকিয়ে থাকার ঘটনা।

পাকিস্তানি গুপ্তচর হিসেবে পাকিস্তান সীমান্ত লাগোয়া জয়সালমীরের একটি গ্রাম থেকে এক ব্যক্তিকে বুধবার গ্রেফতার করল মিলিটারি ইন্টেলিজেন্স। এই ব্যক্তির নাম জীবন খান বলে জানা গেছে।

সূত্রে খবর, সন্দেহভাজন ওই ব্যক্তি দু’তিন বছর আগে জয়সালমীরের আর্মি ক্যান্টিনে কাজ করতেন। তারপর কাজ ছেড়ে চলে গেলও ফের এই ক্যান্টিনের কাজে ফিরে আসেন। মিলিটারি স্টেশনের গেটে কর্তব্যরত সেনাবাহিনীর জওয়ানরা জীবনকে ফোনে পাকিস্তান নিয়ে কিছু কথা বলতে শোনায় জওয়ানদের সন্দেহ হয় ।

সঙ্গে সঙ্গে জওয়ানেরা জীবনকে ধরে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তার মেবাইল ঘেঁটে জানতে পারে সে একজন পাকিস্তানের বাসিন্দা। এরপরই মোবাইল তল্লাশি করে একাধিক পাকিস্তানের নম্বর পাওয়া যায় ।

চাপের মুখে পড়ে জীবন স্বীকার করে ওই নম্বরগুলির মধ্যে বেশ কয়েকটি আইএসআই শীর্ষ কর্তার নাম্বার রয়েছে । এরপরই মোবাইল বাজেয়াপ্ত করে জীবনকে জয়েন্ট ইনটেরোগেশন সেন্টারে হাতে তুলে দেওয়া হয়।

সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় ধৃত এই ব্যক্তি জানিয়েছেন মোটা টাকার বিনিময়ে জয়সালমীরের সীমান্তবর্তী বিভিন্ন অংশের বহু বাসিন্দাই ভারত-পাক সীমান্তের একাধিক তথ্য এবং সেনাবাহিনীর একাধিক কার্যকলাপের তথ্য আইএসআই-এর হাতে তুলে দেয় ।