Broadcast India News.

Broadcast India News.

11th June, 2026

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল! মেধাতালিকায় প্রথম অনিরুদ্ধ চক্রবর্তী।

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল! মেধাতালিকায় প্রথম অনিরুদ্ধ চক্রবর্তী।

অবশেষে পরীক্ষার ১১৭ দিনের মাথায় ফল প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ২০২৫-এর ফলাফল।

এ বারের পরীক্ষায় প্রথম হয়েছেন কলকাতার ডন বস্কো স্কুলের অনিরুদ্ধ চক্রবর্তী। দ্বিতীয় স্থানে রয়েছেন নদিয়ার কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের সাম্যজ্যোতি বিশ্বাস এবং তৃতীয় স্থানে কলকাতার রুবি পার্ক দিল্লি পাবলিক স্কুলের দিশান্ত বসু।চতুর্থ স্থানে রয়েছে অরিত্র রায়, দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্ক, কলকাতা। পঞ্চম স্থানে রয়েছেন তৃষাণজিৎ দোলই, পূর্ব ইন্টারন্যাশনাল স্কুল, দুর্গাপুর।ষষ্ঠ স্থানে রয়েছেন সাগ্নিক পাত্র, মেদিনীপুর কলেজিয়েট স্কুল। সপ্তম স্থানে রয়েছেন সম্বিত মুখোপাধ্যায়, বর্ধমান মডেল স্কুল, পূর্ব বর্ধমান। অষ্টম স্থানে রয়েছেন অর্চিষ্মান নন্দী, DAV, মডেল স্কুল, খড়্গপুর।নবম ও দশম স্থানে রয়েছেন যথাক্রমে কলকাতার রাজারহাটের দিল্লি পাবলিক স্কুলের প্রতীক ধানুকা এবং পূর্ব বর্ধমানের বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের অর্ক বন্দ্যোপাধ্য়ায়।