Broadcast India News.

Broadcast India News.

17th April, 2026

‘কেন্দ্রের পাঠানো টাকা লুঠ বাংলায়…’! দমদমে সভা থেকে দাবি মোদীর

‘কেন্দ্রের পাঠানো টাকা লুঠ বাংলায়…’! দমদমে সভা থেকে দাবি মোদীর

গতকাল কলকাতায় ইস্ট ওয়েস্ট মেট্রো উদ্বোধন করতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মেট্রো উদ্বোধনের পরে দমদমের একটি সভা থেকে বাংলার তৃণমূল সরকারকে তীব্র নিশানায় বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।সরাসরি টাকা লুঠের অভিযোগ তুললেন মোদি।

দমদমের সভা থেকে প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন , “বাংলার জন্য যে টাকা আমরা রাজ্য সরকারকে সরাসরি দিই তার বেশিরভাগ লুঠ করে নেওয়া হয়। যে অর্থ দিল্লি সরকার বিভিন্ন প্রকল্পের জন্য দেয় সেই টাকা আপনাদের জন্য খরচ হয় না, সেই টাকা মহিলাদের জীবন সহজ করার জন্য ব্যবহার হয় না, সেই টাকা তৃণমূলের নেতাদের ঘরে চলে যায়। আর সেই কারণেই বাংলা পিছিয়ে যাচ্ছে।”

মোদি আরও বলেন, “কিছু বছর আগে ত্রিপুরা ও অসমেও একই অবস্থা ছিল। কিন্তু আজ বিজেপি শাসিত রাজ্যে রাজ্যে সব বাড়িতে জল। আয়ুষ্মান যোজনার টাকা পাচ্ছে সকল গরিব মানুষ। তাই বাংলার মানুষ সব কেন্দ্রীয় যোজনার পরিষেবা পেতে হলে বাংলায় যত তাড়াতাড়ি সম্ভব বিজেপির সরকার প্রয়োজন। টিএমসি যাবে, বিজেপি আসবে।”

মোদির কথায়, “বাংলায় উন্নয়নে বড় বাধা রয়েছে । যে পয়সা আমরা পাঠাই, সেই টাকা তৃণমূল ক্যাডারদের জন্য খরচ করা হয় । এই কারণে গরিবদের কল্যাণমূলক প্রকল্পে বাংলা অন্যান্য রাজ্যের থেকে পিছিয়ে আছে। অসম, ত্রিপুরাতেও একই অবস্থা ছিল, কিন্তু দুই রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় প্রকল্পের সমস্ত সুবিধা ওই দুই রাজ্যের গরিব জনতা পাচ্ছেন। বাংলার মানুষের কাছে আগামী দিনে সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে এখানেও বিজেপি সরকারের ক্ষমতায় আসা প্রয়োজন"।