সেপ্টেম্বরেই বড় বদল আসতে চলেছে পুরীধামে!
- By Broadcast India
- 25th August, 2025 02:48 PM
হিন্দু জাতির একটি পবিত্র দর্শন স্থান পুরীর জগন্নাথ মন্দির। যেখানে আপামর হিন্দুর একটি আবেগ মিশে আছে। এবার এই জগন্নাথ মন্দিরেরই কিছু নিয়ম পরিবর্তন হতে চলেছে। নিয়ম পরিবর্তনের কথা আগে থেকে ঘোষণা করা হলেও আগামী সেপ্টেম্বর মাস থেকে তা চালু হতে চলেছে ।
সূত্রের তরফ থেকে পাওয়া খবরে জানা গেছে ,শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন বা এসজিটিএ -র তরফে জানানো হয়েছে, পুরীতে এবার প্রভুর দর্শন এর ক্ষেত্রে নতুন নিয়ম আসতে চলেছে যা আগামী সেপ্টেম্বর মাস থেকেই চালু হবে। মন্দির চত্বরে ভক্তদের অতিরিক্ত ভিড় সামাল দিতেই এই নিয়ম লাগু হতে চেলেছে।
নতুন এই নিয়ম চালু হলে খুব সহজেই ভক্তরা সুরক্ষিত ভাবে ও সিস্টেমেটিক ভাবে জগন্নাথদর্শন করতে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন। যেহেতু মন্দির চত্বরে ভক্তদের অতিরিক্ত ভিড় দেখা দেয় তাই ভিড়ের চাপ কমাতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে ।
পুরীতে এবার চালু হতে চলেছে 'কিউ দর্শন'। ভক্তদের সুবিধা বাড়াতে এবং তাঁদের দর্শনপ্রক্রিয়া আরও সুন্দর ও স্বচ্ছ ভাবে করতে এই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। হুন্ডির বাক্স সরিয়ে নিলেই এক সপ্তাহের মধ্যেই দর্শনের লাইন নতুন ভাবে শুরু করে দেওয়া যাবে।আগামী সেপ্টেম্বরের ১৫ তারিখ থেকে এই নতুন ব্যবস্থা চালু হয়ে যাবে ।
