Broadcast India News.

Broadcast India News.

11th June, 2026

স্কুলের হস্টেলে আগুন, মৃত্যু ছাত্রের !

স্কুলের হস্টেলে আগুন, মৃত্যু ছাত্রের !

কখনো প্লেনে আগুন লেগে ডাক্তারি পড়ুয়াদের হোস্টেলে ভেঙে পড়ছে, আবার কখনো স্কুলের মধ্যে ভেঙ্গে পড়ছে । যার ফলে প্রাণ যাচ্ছে অনেক পড়ুয়ার ।এবার এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটলো অরুণাচল প্রদেশের একটি সরকারি স্কুলে।

তবে সেই স্কুলে কোন প্লেন ভেঙে পড়েনি। হঠাৎই ওই স্কুলের হস্টেলে রাত দুটো নাগাদ আগুন লেগে যায়। যার ফলে মৃত্যু হয়েছে তৃতীয় শ্রেণির এক পড়ুয়ার। এই ঘটনায় আহত হয়েছে আরও তিন জন।

সূত্রের খবর রবিবার রাতে এই ঘটনা ঘটেছে অরুণাচল প্রদেশের শি-ইয়োমি জেলায়। রাত ২টো নাগাদ হস্টেলে এই আগুন লাগে যায় ।

মৃত পড়ুয়ার নাম তাসি জেমপেন তৃতীয় শ্রেণির ছাত্র ছিল সে । বাড়ি চ্যাঙ্গো গ্রামে। ওই ঘটনার ফলে আরও যে ৩ জন আহত হয়েছে তাদেরকে প্রথমে জেলা হাসপাতালে ভর্তি করা হলেও পরে তাদের অন্যত্র স্থানান্তরিত করা হয়। এখন তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে ।

তবে কী কারণে ওই স্কুলের হস্টেলে আগুন লাগে তা এখনো স্পষ্ট করে জানা যায়নি। পুলিশের তরফ থেকে আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন শি-ইয়োমির পুলিশ সুপার।