Broadcast India News.

Broadcast India News.

17th April, 2026

জগদীপ ধনখড়ের ইস্তফা নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।

জগদীপ ধনখড়ের ইস্তফা নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।

গতমাসে হঠাৎ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জগদীপ ধনখড়। তারপরেই শুরু হয়েছিল তুমুল চর্চা, বিতর্ক। এমনকি সেই সময় কেন্দ্রের সঙ্গে ধনখড়ের বিবাদের ফলেই জগদীভ ধনখড় উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন বলে এমন মন্তব্য সোনা গেছিল । সেই সময় সরকারের তরফ থেকে কোন মন্তব্য করা না হলেও এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিষয় নিয়ে মুখ খুললেন। বললেন, “এই বিষয়টি দীর্ঘায়িত করা উচিত নয়।”

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “ধনখড়জি যখন সাংবিধানিক পদে ছিলেন, তার সময়কালে তিনি সংবিধান অনুযায়ী ভাল কাজ করেছেন। ধনখড় সাহেবের ইস্তফাপত্রে স্পষ্ট যে শারীরিক অসুস্থতার কারণে তিনি ইস্তফা দিয়েছেন। তিনি প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী ও সরকারের বাকি সদস্যদেরও ধন্যবাদ জানিয়েছেন। এই বিষয়টি আর দীর্ঘায়িত করা উচিত নয়।”

উল্লেখ্য জগদীপ ধনখড় পদ থেকে ইস্তফা দেওয়ার পর ফের উপরাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। আগামী ৯ সেপ্টেম্বর নির্বাচন।এনডিএ-র তরফ থেকে প্রার্থী হয়েছেন মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। অন্যদিকে উপরাষ্ট্রপতির পদপ্রার্থী হিসেবে বিরোধী পক্ষের প্রার্থী হয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি।