Broadcast India News.

Broadcast India News.

12th October, 2026

প্রয়াত অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়

প্রয়াত অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়

প্রয়াত অভিনেতা ও বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।

সূত্রের খবর দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। ভুগছিলেন তীব্র শ্বাসকষ্ট জনিত অসুস্থতায়। COPD-র সঙ্গে চলছিল লড়াই। গত ১৫ অগাস্ট হঠাৎ বাড়াবাড়ি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ১৭ অগাস্ট দেওয়া হয় ভেন্টিলেশনে।তবে শেষরক্ষা হল না । সোমবার সকাল ১১টা ৩০ মিনিট নাগাদ বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা।

টলিউডের অঞ্জন চৌধুরী এবং সুখেন দাসের পরিচালনায় একাধিক ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেছেন তিনি। 'হীরক জয়ন্তী', 'মিলন তিথি', 'জীবন মরণ', 'ছোট সাহেব', 'মার্গ', 'অভাগিনী'-র মতো একাধিক হিট ছবিতে দেখা গিয়েছে তাঁকে।
অভিনেতার অকাল মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া ।

২০১৪ সালে তিনি ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন এবং বীরভূম লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০২১ সালের নভেম্বরে, অভিনেতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে তিনি আর বিজেপির প্রতিনিধিত্ব করবেন না। যেহেতু তিনি এক সময়ে বিজেপির সক্রিয় সদস্য ছিলেন, তাই তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার থেকে শুরু করে বিজেপির একাধিক নেতা-নেত্রীরা ।