Broadcast India News.

Broadcast India News.

17th April, 2026

আহমেদাবাদে মোদীর রোড শো ,উপচে পড়ল ভিড়

আহমেদাবাদে মোদীর রোড শো ,উপচে পড়ল ভিড়

২ দিনের সফরে সোমবার সন্ধেয় নিজের রাজ্য গুজরাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহমেদাবাদ বিমানবন্দরে নামার পর তাঁকে স্বাগত জানাতে রাস্তার দু’ধারে উপচে পড়েছিল সাধারণ মানুষের ভিড়। আমেদাবাদ বিমানবন্দর থেকে রোড শো করার পর নিকোল খোদালধাম মাঠে একটি সরকারি সভা করেন তিনি । সেই সভা থেকে ৫ হাজার ৪৭৭ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি এমনটাই জানা গেছে সূত্রের তরফ থেকে ।

আহমেদাবাদ, গান্ধীনগর এবং মেহসানা জেলার জন্য ৫ হাজার ৪৭৭ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করে প্রধানমন্ত্রী বলেন ,“বিশ্বজুড়ে আর্থিক স্বার্থের যে রাজনীতি এখন হচ্ছে, তা আপনারা সবাই দেখছেন। আহমেদাবাদের এই মাটি থেকে আমি আমার ক্ষুদ্র উদ্যোক্তা, দোকানদার, কৃষক এবং পশুপালকদের বলতে চাই, মোদীর কাছে আপনাদের কল্যাণই সর্বোচ্চ অগ্রাধিকার। আমাদের সরকার কখনই ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক কিংবা পশুপালকদের কোনও ক্ষতি করতে দেবে না।আমাদের উপর যতই চাপ প্রয়োগ করা হোক না কেন, ভারত তা সহ্য করার জন্য আমাদের শক্তি বৃদ্ধি করবে।”

এদিন কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, “যখন সন্ত্রাসবাদীরা ভারতে হামলা চালাত, দিল্লির তৎকালীন কংগ্রেস সরকার চুপ করে থাকত। আর এখন আমরা জঙ্গি ও তাদের মদতদাতাদের ছাড়ি না। তারা সে যেখানেই লুকিয়ে থাক না কেন। ২২ মিনিটে তাদের নিশ্চিহ্ন করে দিয়ে আসি। বিশ্ব দেখেছে, ভেতরে ঢুকে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়ে আমরা কীভাবে পহেলগাঁওয়ে হামলার প্রতিশোধ নিয়েছি।”

আজ গুজরাটে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।