Broadcast India News.

Broadcast India News.

30th May, 2026

নবান্নে আজ হাজার হাজার চাকরিহারা, পথে নেমেছে পুলিশ বাহিনী।

নবান্নে আজ  হাজার হাজার চাকরিহারা,  পথে নেমেছে পুলিশ বাহিনী।

অবশেষে কুড়ি জন শিক্ষক-শিক্ষা কর্মীদের সঙ্গে বৈঠক এর সিদ্ধান্ত নেয়া হয়েছে । মুখ্যমন্ত্রী নন মুখ্য সচিবের সঙ্গে বৈঠক হবে চাকরি হারাদের। এসএসসি-র চাকরিহারাদের নবান্ন অভিযান ঘিরে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ।  নবান্ন এর নিরাপত্তার জন্য নামানো হয়েছে র‌্যাফ, ব্যারিকেড-গার্ডরেলে।তৈরি জলকামান। নজরদারিতে উড়ছে ড্রোন। চাকরিহারাদের দাবি, যে ভাবেই হোক, আজ নবান্নে তাঁরা পৌঁছবেন কথা বলবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে । সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের এসএসসির প্যানেল বাতিল হওয়ায় প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষা শিক্ষাকর্মীর চাকরি চলে যায় । পথে নামে হাজারো শিক্ষক-শিক্ষা কর্মীরা ।

নির্দেশ দেয়া হয় চাকরি পেতে হলে আবারও পরীক্ষায় বসতে হবে তাঁদের। কিন্তু চাকরি হারাদের পক্ষে আবার নতুন করে পরীক্ষায় বসা সম্ভব না ।

চাকরিতে পুনর্বহাল-সহ চার দফা দাবি সামনে রেখে আজকের এই নবান্ন অভিযান। ওএমআর শিট প্রকাশ, যোগ্যদের সার্টিফায়েড তালিকা প্রকাশেরও দাবি তুলে আজ পথে নামা প্রায় ৪ হাজার চাকরিহারা শিক্ষাকর্মীরা । হাওড়ার বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে শুরু হয় হাতাহাতি, বচসা, ধস্তাধস্তি । তবে অবশেষে কুড়ি জন শিক্ষক-শিক্ষা কর্মীদের সঙ্গে বৈঠক এর সিদ্ধান্ত নেয়া হয়েছে । তবে মুখ্যমন্ত্রী নন মুখ্য সচিবের সঙ্গে বৈঠক হবে চাকরি হারাদের।