Broadcast India News.

Broadcast India News.

2nd May, 2026

সময়ের আগেই সিদ্ধার্থ ও কিয়ারার পরিবারে এলো নতুন সদস্য।

সময়ের আগেই সিদ্ধার্থ  ও কিয়ারার পরিবারে এলো নতুন সদস্য।

একজনের হাসি তো একজনের স্টাইল মন জয় করেছে সাধারন মানুষের। হাজার হাজার মানুষের প্রিয় হলেও এবার তাদের ঘরে এলো একটি ছোট্ট প্রিয় সদস্য । সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানী ঘর আলো করে এলো রাজকুমারী ।

১৫ জুলাই মঙ্গলবার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন কিয়ারা। তবে কিয়ারার ডেলিভারি ডেট আগস্টে হলেও সময়ের আগে জন্ম দিয়েছেন তিনি কন্যা সন্তানের। মা এবং সদ্যোজাত দুজনেই সুস্থ আছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য ,চলতি বছরই ২৮শে ফেব্রুয়ারি সিড-কিয়ারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের এই সুখবরের কথা জানিয়েছিলেন ।

সূত্রের খবর , মুম্বইয়ের গিরগাঁও এলাকার রিলায়েন্স হাসপাতালে ডেলিভারির জন্য কিয়ারাকে ভর্তি করানো হয়। সেখানেই জন্ম হয় সদ্যোজাত ওই শিশু কন্যার। ২০২৩ সালে ৭ ফেব্রুয়ারি রাজস্থানে সূর্যগড়ে সাতপাকে বাধা পড়েছিলেন সিড-কিয়ারা।